Monalisa Saree Look: গোলাপী শাড়িতে সুন্দরী ঝুমা বৌদি, মুগ্ধ মোনালিসার ভক্তরা...

Monalisa Saree Look: গোলাপী শাড়িতে সুন্দরী ঝুমা বৌদি, মুগ্ধ মোনালিসার ভক্তরা...
Credit: Instagram

বিখ্যাত ভোজপুরি জনপ্রিয় অভিনেত্রী মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস হলেও অভিনয় জগতে পরিচিত মোনালিসা এবং ঝুমা বৌদি নামে। ভোজপুরি অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জন করলেও হিন্দি সিরিয়াল জগতেও বেশ জনপ্রিয় সুন্দরী মোনালিসা। এছাড়া সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভক্ত রয়েছে তার। অভিনয়ের সঙ্গে মোনালিসার হট সেক্সি লুক এবং অসাধারণ স্টাইলের ভক্ত রয়েছে অগুনতি।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে কয়েক মিলিয়ন মানুষ ফলো করে ঝুমা বৌদিকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের ছবি, ভিডিও বা রিল শেয়ার করার পাশাপাশি ফ্যাশন সম্পর্কিত ছবি, ভিডিও বা রিল শেয়ার করেন অভিনেত্রী মোনালিসা। এছাড়া নাচের ভিডিও বা রিলও শেয়ার করেন তিনি। সব পোস্টেই খুব সুন্দর দেখতে লাগে মোনালিসাকে।

সোশ্যাল মিডিয়ায় মোনালিসা বা ঝুমা বৌদি কোনও পোস্ট করলে তা সহজেই ভাইরাল হয়ে যায়। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভারতীয় লুকের ভিডিও ও ছবি শেয়ার করেছেন মোনালিসা। এই ভিডিও ও ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে গোলাপী রঙের শাড়ি পরেছেন এবং শাড়িতে খুব সুন্দর দেখতে লাগছে ঝুমা বৌদিকে। তার স্টাইল এবং ভারতীয় লুক দেখে মুগ্ধ তার ভক্তরা।

(The above story first appeared on LatestLY on Dec 17, 2024 07:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).