Aabha Paul Saree Look: চওড়া লাল পাড়ের শাড়িতে অভিনেত্রী আভা পলের সেক্সি পোজের ছবি ভাইরাল...

Aabha Paul Saree Look: চওড়া লাল পাড়ের শাড়িতে অভিনেত্রী আভা পলের সেক্সি পোজের ছবি ভাইরাল...
Credit: Instagram

সৌন্দর্যের জন্য জনপ্রিয় অভিনেত্রী আভা পল প্রায় প্রতিদিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন নতুন নতুন রূপের ছবি এবং ভিডিও। কখনও ভারতীয় সাজে আবার কখনও ওয়েস্টার্ন লুকে দেখতে পাওয়া যায় তাকে, তবে সব ধরনের সাজে অসাধারণ দেখতে লাগে আভাকে। অভিনেত্রী আভা পলের ছবি এবং ভিডিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ভক্তরা। সম্প্রতি সেক্সি শাড়ি লুকের ছবি শেয়ার করেছেন আভা পল।

ইনস্টাগ্রামে শেয়ার করা নতুন ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে একটি চওড়া লাল পাড়ের ঘিয়ে রঙের শাড়ি ও লাল সেক্সি ব্লাউজ পরেছেন আভা পল। মাঝারি ধরনের মেকআপ ও বাঁধা চুলে সাদা রঙের ফুল লাগিয়েছেন তিনি। সুন্দর সাজের সঙ্গে স্টাইলিশ পোজের জন্য অসাধারণ দেখতে লাগছে আভাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আভা পলের শাড়ি পরার স্টাইল দেখে মুগ্ধ হয়ে কমেন্ট বক্স প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

(The above story first appeared on LatestLY on Aug 13, 2024 02:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).