বুধবার আপনার ভাগ্যে কী লেখা আছে! জানুন ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর রাশিফল

আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ ও নক্ষত্রের বিশেষ অবস্থানের কারণে বারোটি রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে।

বুধবার আপনার ভাগ্যে কী লেখা আছে!  জানুন ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর রাশিফল
Rashifal (Photo Credits: File Photo)

Daily Horoscope: আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ ও নক্ষত্রের বিশেষ অবস্থানের কারণে বারোটি রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন কোন পরিকল্পনা বাস্তবায়নের জন্য যেমন আজকের দিনটি উপযুক্ত ঠিক তেমনই কিছু বিষয়ে একটু সতর্ক থাকারও পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। কর্মক্ষেত্র ব্যবসা পারিবারিক জীবন এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আজ ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রভাবই দেখা যেতে পারে।

দিনের শুরুতেই নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখা এবং ইতিবাচক চিন্তা নিয়ে এগোলে অনেক কঠিন বাধা সহজে অতিক্রম করা সম্ভব হবে। প্রতিটি রাশির জন্য গ্রহের প্রভাব আলাদা তাই আজকের ভাগ্যচক্র বুধের প্রভাবে কেমন থাকবে তা জানা থাকলে আপনি আপনার দিনটিকে আরও সুন্দর ও পরিকল্পিতভাবে পরিচালনা করতে পারবেন।

জানুন আজকের রাশিফল

মেষ রাশি

কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। সহকর্মীদের সহায়তায় জটিল কাজ সহজ হবে।

শুভ রঙ: লাল

শুভ সংখ্যা: সাত

কী করবেন: সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করুন এবং পরিবারকে সময় দিন।

কী করবেন না হুটহাট করে কোন বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না।

বৃষ রাশি

আজ অর্থনৈতিক দিক দিয়ে দিনটি বেশ অনুকূল। বকেয়া টাকা ফেরত পেতে পারেন।

শুভ রঙ: সাদা

শুভ সংখ্যা: ছয়

কী করবেন: পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করুন এবং ধীরস্থিরভাবে কাজ শেষ করুন।

কী করবেন না: কর্মক্ষেত্রে কারও সাথে তর্কবিতর্কে জড়াবেন না।

মিথুন রাশি

সৃজনশীল কাজে সাফল্য মিলবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি দারুণ কাটবে।

শুভ রঙ: সবুজ

শুভ সংখ্যা: পাঁচ

কী করবেন: নিজের দক্ষতার ওপর বিশ্বাস রেখে নতুন কাজে হাত দিন।

কী করবেন না: অলসতা করে কাজ ফেলে রাখবেন না।

কর্কট রাশি

পারিবারিক শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীরা দূর যাত্রার পরিকল্পনা করতে পারেন।

শুভ রঙ: রুপোলি

শুভ সংখ্যা: দুই

কী করবেন: বয়স্কদের পরামর্শ মেনে চলুন এবং স্বাস্থ্যের যত্ন নিন।

কী করবেন না: অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেবেন না।

সিংহ রাশি

সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। কাজের জায়গায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসিত হবে।

শুভ রঙ: সোনালী

শুভ সংখ্যা: এক

কী করবেন: গুরুজনদের আশীর্বাদ নিয়ে দিনের সূচনা করুন।

কী করবেন না: কাজের জায়গায় অহংকার দেখাবেন না।

কন্যা রাশি

পুরনো স্মৃতি মনে পড়ে আনন্দ পাবেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগের জন্য সঠিক সময়।

শুভ রঙ নীল

শুভ সংখ্যা: আট

কী করবেন: পরিকল্পনা মাফিক কাজ করুন এবং পরিবারের খেয়াল রাখুন।

কী করবেন না: গুজবে কান দেবেন না।

তুলা রাশি

ব্যবসায় অগ্রগতি হবে। মনের মানুষের সঙ্গে মিষ্টি সময় কাটবে।

শুভ রঙ: গোলাপী

শুভ সংখ্যা: চার

কী করবেন: নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করুন।

কী করবেন না: একসঙ্গে অনেক কাজ করতে গিয়ে নিজের চাপ বাড়াবেন না।

বৃশ্চিক রাশি

মানসিক ক্লান্তি আসতে পারে। আইনি ঝামেলা এড়িয়ে চলাই শ্রেয়।

শুভ রঙ: হলুদ

শুভ সংখ্যা: তিন

কী করবেন: শান্ত মনে সিদ্ধান্ত নিন এবং ঈশ্বরের আরাধনা করুন।

কী করবেন না: হুট করে পরিচিত কাউকেও টাকা ধার দেবেন না।

ধনু রাশি

অর্থ সঞ্চয়ের সুযোগ আসবে। ভ্রমন শুভ এবং লাভজনক হবে।

শুভ রঙ: বেগুনী

শুভ সংখ্যা: নয়

কী করবেন: সততার সঙ্গে নিজের কাজে মনোনিবেশ করুন।

কী করবেন না: অলসতার বশে ভালো সুযোগ হাতছাড়া করবেন না।

মকর রাশি

কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। নতুন কাজের সন্ধান মিলতে পারে।

শুভ রঙ: আকাশী

শুভ সংখ্যা: আট

কী করবেন: সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন।

কী করবেন না: অপ্রয়োজনীয় কেনাকাটায় অর্থ ব্যয় করবেন না।

কুম্ভ রাশি

ভাগ্য আজ আপনার সাথে থাকবে। সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম বাড়বে।

শুভ রঙ: মেরুন

শুভ সংখ্যা: পাঁচ

কী করবেন: নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান।

কী করবেন না: শরীর খারাপ লাগলে অবহেলা করবেন না।

মীন রাশি

মানসিক শান্তি বজায় রাখা দরকার। দাম্পত্য জীবনে সুসংবাদ পেতে পারেন।

শুভ রঙ: কমলা

শুভ সংখ্যা: তিন

কী করবেন: যোগব্যায়াম করুন এবং ইতিবাচক মানসিকতা রাখুন।

কী করবেন না: হুট করে কারো ব্যাপারে মন্তব্য করতে যাবেন না।

(The above story first appeared on LatestLY on Sep 16, 2026 06:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).