Basant Panchami 2024: বসন্ত পঞ্চমীর দিন কি করা উচিত এবং কি উচিত নয়? বিস্তারিত জেনে নিন...

Basant Panchami 2024: বসন্ত পঞ্চমীর দিন কি করা উচিত এবং কি উচিত নয়? বিস্তারিত জেনে নিন...

নতুন বছর শুরু হলেই কিছু উৎসব রয়েছে যার জন্য গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করে। তার মধ্যে একটি হল বসন্ত পঞ্চমীর উৎসব (Basant Panchami)। দেশজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয় এই উৎসব। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বসন্ত পঞ্চমী। ২০২৪ সালে বসন্ত পঞ্চমীর উৎসবের তিথি পড়েছে ১৪ ফেব্রুয়ারি। বসন্ত পঞ্চমীর দিন পুজো করা হয় বিদ্যা বুদ্ধি জ্ঞানের দেবী মা সরস্বতীর (Saraswati Puja)। এমন কিছু কাজ রয়েছে যেগুলি এদিন করলে মা সরস্বতী ক্রুদ্ধ হতে পারেন। জেনে নেওয়া যাক বসন্ত পঞ্চমীর দিন কি করা উচিত আর কি উচিত নয়।

বসন্ত পঞ্চমীর দিন কি করা উচিত:

  • বসন্ত পঞ্চমীর দিন পড়ুয়া এবং যেকোনও শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবনে সাফল্য পেতে অবশ্যই দেবী সরস্বতীর পুজো করা উচিত।
  • মা সরস্বতীকে হলুদ লাড্ডু ও মিষ্টি হলুদ চালের ভোগ দেওয়া উচিত।
  • বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজোর দিন হলুদ রঙের পোশাক পরিধান করা শুভ হয়। মান্যতা রয়েছে, মা সরস্বতীর প্রিয় রং হলুদ।
  • বসন্ত পঞ্চমীতে ঘুড়ি ওড়ানোর প্রথা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে এই দিন ঘুড়ি ওড়ানো হয়।
  • নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র শিশুদের জন্য বই এবং অধ্যয়নের উপকরণ দান করা উচিত।

বসন্ত পঞ্চমীর দিন কি করা উচিত নয়:

  • মা সরস্বতীকে বলা হয় বাক দেবী। তাই বসন্ত পঞ্চমীর দিন ভুল করেও কোনও খারাপ শব্দ মুখ থেকে উচ্চারণ করা উচিত নয়।
  • বসন্ত পঞ্চমীর দিন সম্ভব হলে নির্জলা উপোস করে দেবী সরস্বতীর আরাধনা করা ভালো।
  • বসন্ত পঞ্চমীর দিন পেঁয়াজ, রসুন, ডিম, মাছ, মাংস খাওয়া উচিত নয়।
  • বসন্ত পঞ্চমীর দিন কোনও ধরনের নেশা করাও উচিত নয়।
  •  বসন্ত পঞ্চমীর দিন কাউকে মিথ্যা কথা বলা উচিত নয়।

(The above story first appeared on LatestLY on Feb 12, 2024 09:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).