Amazon Great Indian Sale 2020: ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল, দেখে নিন কোন জিনিসে কত ছাড়

গ্রেট ইন্ডিয়ান সেল ২০২০ (Amazon Great Indian Sale 2020)-র ঘোষণা করল ই কমার্স সংস্থা অ্যামাজন (Amazon)। আপনি যদি একটি নতুন স্মার্টফোন বা অন্য কোনও গ্যাজেট কেনার পরিকল্পনা করে থাকেন তবে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান সেলের জন্য অপেক্ষা করার বিষয়টি বিবেচনা করতে পারেন। শুক্রবার অ্যামাজন ইন্ডিয়া ঘোষণা করেছে যে ২০২০ সালের প্রথম 'গ্রেট ইন্ডিয়ান সেল' শুরু হবে ১৯ জানুয়ারি থেকে। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। প্রাইম সদস্যরা ১৮ জানুয়ারি বেলা ১২টা থেকে কেনাকাটা শুরু করতে পারেন। তাছাড়া, গ্রাহকরা 'গ্রেট ইন্ডিয়ান সেল' চলাকালীন এসবিআই ক্রেডিট কার্ড এবং ইএমআই-ই অতিরিক্ত ১০ শতাংশ তাৎক্ষণিক ছাড় পেয়ে আরও বেশি সাশ্রয় করতে পারেন বলে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে। আপনি যদি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল চলাকালীন সেরা ডিলগুলি ছিনিয়ে নিতে চান, তবে এই প্রতিবেদনটি পড়ে ফেলুন।

Amazon Great Indian Sale 2020: ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল, দেখে নিন কোন জিনিসে কত ছাড়
(Photo: Twitter)

নতুন দিল্লি, ১৪ জানুয়ারি: গ্রেট ইন্ডিয়ান সেল ২০২০ (Amazon Great Indian Sale 2020)-র ঘোষণা করল ই কমার্স সংস্থা অ্যামাজন (Amazon)। আপনি যদি একটি নতুন স্মার্টফোন বা অন্য কোনও গ্যাজেট কেনার পরিকল্পনা করে থাকেন তবে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান সেলের জন্য অপেক্ষা করার বিষয়টি বিবেচনা করতে পারেন। শুক্রবার অ্যামাজন ইন্ডিয়া ঘোষণা করেছে যে ২০২০ সালের প্রথম 'গ্রেট ইন্ডিয়ান সেল' শুরু হবে ১৯ জানুয়ারি থেকে। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। প্রাইম সদস্যরা ১৮ জানুয়ারি বেলা ১২টা থেকে কেনাকাটা শুরু করতে পারেন। তাছাড়া, গ্রাহকরা 'গ্রেট ইন্ডিয়ান সেল' চলাকালীন এসবিআই ক্রেডিট কার্ড এবং ইএমআই-ই অতিরিক্ত ১০ শতাংশ তাৎক্ষণিক ছাড় পেয়ে আরও বেশি সাশ্রয় করতে পারেন বলে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে। আপনি যদি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল চলাকালীন সেরা ডিলগুলি ছিনিয়ে নিতে চান, তবে এই প্রতিবেদনটি পড়ে ফেলুন।

স্মার্টফোনের উপর ৪০ শতাংশ ছাড় : Amazon Great Indian Sale-এ জনপ্রিয় ফোনগুলির উপর ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। কম্পানির তরফে জানানো হয়েছে, গ্রাহকরা টপ সেলিং স্মার্টফোনের উপর ১৬,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবে। আবার ৯৯ টাকা থেকে মিলবে মোবাইল অ্যাকসেসরিজ। ওয়ানপ্লাস, রেডমি, স্যামসুং এবং আরও অনেক ব্র্যান্ডের ফোনে ছাড় পাওয়া যাবে। আরও পড়ুন: Varanasi: এবার কাশীর বিশ্বনাথের মন্দিরে প্রবেশেও মানতে হবে পোশাকবিধি, কেন জানেন?

ল্যাপটপের উপর ৩৫ হাজার টাকা পর্যন্ত ছাড় : অ্যামাজনের এই সেলে ৩৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ল্যাপটপের উপর। পাশাপাশি ১০,০০০ টাকা ডিসকাউন্টে পাবেন বহুল বিক্রিত ক্যামেরাগুলি। আবার এই সেলে আপনি ২৯৯ টাকা থেকে হেডফোন এবং স্পিকার কিনতে পারবেন। এছাড়াও ফিটনেস ব্যান্ড এবং স্মার্টওয়াচের উপর ৬০% অবধি ছাড় পাওয়া যাবে।

ফ্যাশন: অ্যামাজন ফ্যাশনে ৮০ শতাংশ অবধি ছাড়ও পাবেন। ম্যাক্স, ভ্যান হিউসেন, লাভি, ফসিল, পুমাসহ ১২০০ ব্র্যান্ডের পোশাক ফ্যাশন সামগ্রী বিক্রি করবে। এছাড়া জুতো, ঘড়ি, সানগ্লাস, ব্যাগ এবং লাগেজ ভালো রকম ছাড়ে কেনাকাটার সুযোগ দেবে। অ্যামাজন প্রথম অর্ডার বিনামূল্যে ডেলিভারি করবে এবং ৩০ দিনের মধ্যে ফেরত দেওয়া যাবে।

আর কোন কোন প্রোডাক্টের উপর কত ছাড় পাওয়া যাবে : হোম এবং কিচেন প্রোডাক্টের উপর ৮০ শতাংশ ছাড় থাকবে। কিচেন এবং ডাইনিং প্রোডাক্টে পাবেন ৭৫ শতাংশ ডিসকাউন্ট। ফার্নিচার কেনা যাবে ৭৫ শতাংশ কম দামে। স্মার্ট টিভির উপর ৬০ শতাংশ ডিসকাউন্ট অফার করা হচ্ছে। ৮০ শতাংশ সস্তায়মিলবে জনপ্রিয় ব্র্যান্ডের জুতো। ৫০ শতাংশ ছাড়ে মিলবে মেকআপ ও শেভিং প্রডাক্ট। রান্নার সামগ্রী মাত্র ১১ টাকা থেকে শুরু। জামাকাপড় কাচার ডিটারজেন্টে ছাড় পাওয়া যাবে ৫৫ শতাংশ।

(The above story first appeared on LatestLY on Jan 14, 2020 04:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).