৯ নভেম্বর, ২০১৯ রাশিফল: আজ কেমন যাবে আপনার দিন, কীভাবে আসবে সৌভাগ্য

আজ শনিবার। আজ নতুন কিছু কি ঘটতে চলেছে? কোনও সুখবর থাকছে কি? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? আজকের দিনে কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

দৈনিক রাশিফল। (File Image)

৯ নভেম্বর, ২০১৯: আজ শনিবার। আজ নতুন কিছু কি ঘটতে চলেছে? কোনও সুখবর থাকছে কি? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? আজকের দিনে কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

মেষ: আজ এই রাশির জাতক জাতিকাদের জন্য ভালো দিন। সব কাজেই সাফল্য পাবেন। কর্মস্থলেও রোজগার বাড়বে। ছাত্র-ছাত্রীদের জন্যও দিনটা খুব উল্লেখযোগ্য। বাতের ব্যাথা বাড়তে পারে। প্রেমিকের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। আরও পড়ুন, আজ কোন কোন রাজ্য লটারির ফল প্রকাশ? লটারির ফলাফল জানুন অনলাইনে

শুভ সংখ্যা: ৭

শুভ রং - সাদা

বৃষ: কোনও কাজে বাধা নেই। পরীক্ষার্থীদের পরীক্ষা ভালো হবে। শরীর ভালো থাকবে। প্রেমে কোনও বাধা নেই। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে।

শুভ সংখ্যা: ১

শুভ রং -কালচে লাল

মিথুন: সঞ্চয়ের চেষ্টা করুন। শেয়ার কিনতে পারেন। কোথাও বেড়িয়ে আসতে পারেন। গবেষকরা সাফল্যের দুয়ারে পৌঁছাতে পারেন। দাম্পত্য জীবন ভালো কাটবে।

শুভ সংখ্যা: ৩

শুভ রং - ধূসর

কর্কট : আজ কোনও সুখবর পাবেন। জল ভ্রমণ এড়িয়ে চলুন। ব্যবসায় সামান্য লাভ হবে। প্রেমের ক্ষেত্রে অশান্তির আশঙ্কা আছে।

শুভ সংখ্যা:৬

শুভ রং -সাদা

সিংহ: আজ এই রাশির জাতকজাতিকাদের অর্থাগম বেশ ভালোই হবে। বাড়ি কেনার থাকলে আজই কিনুন। ব্যবসা বাড়াতে পারেন। বিয়ের তারিখ ঠিক হতে পারে।

শুভ সংখ্যা: ৭

শুভ রং -সবুজ

কন্যা: ব্যবসায় লগ্নি বাড়াতে পারেন। বেকারদের চাকরির খবর আসতে পারে। কর্মস্থলে রোজগার বাড়বে। শরীর ঠিক থাকবে।

শুভ সংখ্যা: ৩

শুভ রং -কমলা

তুলা: আজ এই রাশির জাতকজাতিকদের সুখবর আসতে পারে। কর্মরতদের ক্ষেত্রে খ্যাতি ও অর্থ দুটোই বাড়বে।

শুভ সংখ্যা: ৯

শুভ রং - কালো

বৃশ্চিক: দিন ভালো যাবে। অর্থি লাভ হতে পারে। পাওনা টাকা আজ আদায় হবে। প্রেমে সাবধানে কথাবার্তা বলবেন।

শুভ সংখ্যা: ৮

শুভ রং - কালচে লাল

ধনু: চাকরিতে উন্নতির সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি ভালোই। কোথাও বেড়িয়ে আসতে পারেন। ব্যবসা ভালো হবে। অর্থ কষ্টের কোনও আশঙ্কা নেই। প্রেমে বাধা নেই।

শুভ সংখ্যা: ৫

শুভ রং - গাঢ় নীল

মকর: টাকা-পয়সা লেনদেনে বেশি সতর্ক হবেন। কোনও পরিচিত লোকের দ্বারা বিপদ আসতে পারে। বাতের ব্যাথা বা বেদনা বাড়তে পারে।

শুভ সংখ্যা:৬

শুভ রং - হালকা হলুদ

কুম্ভ: চাকরিক্ষেত্রে অনেক সমস্যা মিটে যাবে। বেকাররা কোনও ব্যাপারে আশাভঙ্গ হতে পারেন।

শুভ সংখ্যা: ৩

শুভ রং - হলুদ

মীন: আজ এই রাশির জাতকজাতিকদের আয় বাড়বে। অবিবাহিতদের বিবাহের দিন আজ পাকা হবে। ঘরে অতিথি সমাগম হবে। শরীরস্বাস্থ্য মোটের ওপর ঠিক থাকবে।

শুভ সংখ্যা: ৫

শুভ রং - মেরুন

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement