৮ জুলাই, রাশিফল: আজ সপ্তাহের প্রথম কাজের দিনটা কেমন যাবে আপনার
সোমবার দিনটা আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষায় কিছু।
৮ জুলাই, ২০১৯- সোমবার দিনটা আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষায় কিছু। কী বলছে আপনার ভাগ্য! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রঙটাই বা আপনার কাছে আজ শুভ হতে পারে। আজ কোনও উপায়ে আপনার দিনটা ভাল হতে পারে! জানুন আজকের রাশিফলে-
মেষ- মেঘ রাশির জাতক জাতিকাদের কাছে বেকারদের জন্য আজকের দিনটি শুভ। আজ বিদেশে ভ্রমণের যোগ আছে। বাড়িতে অনেক আত্মীয়ের আগমণ ঘটতে পারে। শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে। প্রেম নিয়ে মানসিক চাপ বাড়বে আজ। আজকের দিনে বন্ধুদের বিশ্বাস না করাই ভাল। আরও পড়ুন- ব্রাজিল কোপা ব্রাজিলের
শুভ উপায়-কোনও অসহায় মানুষকে সাহায্য করুন।
শুভ কাজ - বৃদ্ধাশ্রমের কর্মীদের পাশে দাঁড়ান
শুভ সংখ্যা - ৫
শুভ রঙ - হলুদ
বৃষ- বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটি বিশেষ ভালো যাবে না। আজ কর্মস্থলে নানা প্রতিবন্ধকতার সম্মূখীন হওয়াতে কিছুটা দমে যেতে পারেন। শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তা বজায় থাকতে পারে। ব্যবসায়ীক ক্ষেত্রে বাধা বিপত্তির কারণে মন ভালো থাকবে না। এর প্রভাব দাম্পত্য জীবনে পড়তে পারে। তবে অপ্রত্য়াশিত কোনও ক্ষেত্র থেকে কোনো অর্থ আশার সম্ভাবনা। কাজের জন্য দেশের অন্যত্র যাওয়ার যোগ তৈরি হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য পেতে পারেন।
শুভ উপায়- লক্ষ্মীমন্ত্র যপ করুন
শুভ দান - হাসপাতালে ভর্তি আর্ত মানুষদের সাহায্য করুন
শুভ অঙ্ক - ৯
শুভ রঙ - কমলা
মিথুন- মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। ঠিকাদারী কাজে বকেয়া বিল আদায়ের যোগ। কোনো বন্ধু বা আত্মীয়র সাহায্য পেতে পারেন। বড় ভাই বোনের বাড়ীতে বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে। খুচরা ও পাইকারী বস্ত্র ব্যবসায় ভালো লাভ হবে। বকেয়া বেতন বোনাস আদায়ে সফল হবেন।
শুভ উপায়-জন্তু জানোয়ারদের খাবার দিন
শুভ দান -- অসহায় মানুষকে সাহায্য করুন
শুভ অঙ্ক-- ১
শুভ রঙ --লাল
কর্কট-নতুন কাজের চেষ্টা বাড়তে পরে। চাকরিতে কাজের চাপের জন্য ক্লান্তি। আজ অযথা অপমানিত হতে পারেন। ব্যবসার দিকে একটু মন দিতে হবে। সন্তানদের সঙ্গে মতের অমিল হতে পারে আজ। ভাল কাজের জন্য সকলের বাহবা পেতে পারেন আজ।
শুভ দান --দান করুন
শুভ সংখ্যা--৮
শুভ রঙ --গোলাপী
সিংহ- সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। ঠিকাদারী ব্যবসায়ীরা বকেয়া টাকা পয়সা আদায়ের ক্ষেত্রে ঝামেলার সম্মূখীন হতে পারেন। অংশিদারের সাথে কোনো ব্যবসায়ীক বিষয়ে বিরোধ দেখা দেবে। রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন। বিতর্ক এবং মতপার্থক্যের দরুণ ঘরে কিছু উত্তেজক মূহুর্তের সৃষ্টি হতে পারে। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে।
শুভ উপায়-- মনটা সতেজ রাখার জন্য গান শুনুন।
শুভ দান -- কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে চোখ বন্ধ করে সবটা ভেবে নিন।
শুভ সংখ্যা---৩
শুভ রঙ -- নীল
কন্যা-ব্যবসায় অপ্রত্যাশিত ক্ষতির সম্ভাবনা। চাকরীজীবীদের ক্ষেত্রে দিনটা একটু কম ব্যস্ততার হবে। বিকেলের পর থেকে সময়টা ভাল হতে শুরু করতে পারে। আত্মীয়দের সঙ্গে কাটানো সময় আপনার উপকারে আসবে। সময়, কাজ, অর্থ, বন্ধু, পরিবার, আত্মীয়; সবাই এক দিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্য দিকে থাকবেন।
শুভ উপায়--দুধ জাতীয় জিনিস খান।
শুভ দান - সুগন্ধী কোনও কিছু উপহার দিন
শুভ সংখ্যা - ২
শুভ রঙ - বাদামী
তুলা-বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে দিনটা মিশ্র যেতে পারে। দিনের শুরুটা ব্যস্ততার মধ্যে কাটবে। বিকেলের পর হাল্কা লাগবে। অফিসের উচ্চপদস্থ ব্যক্তিদের কাছে কিছুটা সমালোচনা করলেও, সহকর্মীদের প্রশংসা পাবেন। শরীরটা সেভাবে সাথ দিলেও, বাড়ির কিছু খবর মন ভাল করে দিতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থলাভের সম্ভাবনা আছে।
শুভ উপায়-- অসহায় মানুষকে সাধ্যমত আর্থিক সাহায্য করুন।
শুভ দান - চাল দান করুন
শুভ সংখ্যা - ৭
শুভ রঙ - আকাশী
বৃশ্চিক- আজকের দিনটা এক কথায় আপনার হতে চলেছে। সকলের নজর কাড়বেন আপনি। এই সুযোগ কাজে লাগিয়েই নিজের জায়গা পাকা করে নিন। অপরিকল্পিত ভাবে কোনও অর্থাগমণের যোগও আছে আজ। ব্যবসায় লাভ হবে। চাকরীক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি।
শুভ উপায়- খাবার পর মিষ্টি খান।
শুভ দান -কারও উচ্ছ্বিষ্ট খাবেন না।
শুভ সংখ্যা -৪
শুভ রঙ - সবুজ
ধনু- ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন। আইনগত জটিলতার আশঙ্কা প্রবল। মামলা মোকর্দ্দমায় কিছু অর্থ নষ্ট হবার আশঙ্কা। পারিবারিক ও ব্যবসায়ীক ক্ষেত্রে ব্যয় তুলনামূলক বাড়তে পারে। প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতার কারনে আইনী বাধায় পড়ার আশঙ্কা। শরীরটা সেভাবে ভাল যাবে না। তবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নুতন উদ্যোগতারা পারিবারিক চাপে পড়তে পারেন।
শুভ উপায় -রক্তদান করুন
শুভ দান - বৃদ্ধ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কিছু করুন
শুভ সংখ্যা - ৬
শুভ রঙ - লাল
মকর- পারিবারিক কোনো কারণে বদনাম হতে পারেন আজ। গৃহ নির্মাণের জন্য আলোচনা এগোবে আজ। ব্যবসায় আড মিশ্র প্রভাব পড়বে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য সুযোগ পাবেন আজ। বিয়ের কথাবার্তা এগোনোর জন্য আজকের দিনটি শুভ।
শুভ উপায়- শুতে যাওয়ার আগে প্রার্থনা করুন।
শুভ দান - কাছের কোনও মানুষকে সঞ্চয় সংক্রান্ত জিনিসের পরামর্শ দিন
শুভ সংখ্যা - ১০
শুভ রঙ -যে কোনও হাল্কা রঙ
কুম্ভ- আজ কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। প্রেম ও রোমান্টিক দেখা সাক্ষাৎ শুভ। সন্তানের সাথে বাহিরে বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীক ক্ষেত্রে কোনো বন্ধুর পরামর্শ লাভের যোগ। সৃজনশীল কাজের সাথে জড়িতদের আয় রোজগার বৃদ্ধি পাবে। পুরোনো কোনো প্রেমিকার সাথে আচমকা দেখা হয়ে যেতে পারে।
শুভ উপায়-পুরোহিতকে কাপড় দান করুন
শুভ দান -প্রিয়জনকে নতুন কিছু শুরুর পরামর্শ দিন
শুভ সংখ্যা - ৬
শুভ রঙ - খয়েরি
মীন- কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বৈদেশিক কাজে কিছু ঝামেলা দেখা দিলও তার সমাধান করতে পারবেন। বিদেশ যাত্রার প্রচেষ্টায় কিছু সাফল্য পেতে পারেন। শিক্ষকের সাহায্য লাভের যোগ। বৈদেশিক বাণিজ্যে কিছু আয় রোজগার করতে পারবেন। কাউকে প্রভাবিত করার জন্য বেশী খরচ বা সময় নষ্ট করবেন না।
শুভ উপায়- কেশর যুক্ত দুধ পান করুন।
শুভ দান- পরিবেশ বাঁচানোর জন্য কিছু করুন
শুভ রঙ -গেরুয়া
শুভ সংখ্যা -১
(The above story first appeared on LatestLY on Jul 08, 2019 09:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

