২ জুলাই, রাশিফল: কেমন যাবে আজকের দিন, কী করলে বদলাতে পারে আপনার খারাপ সময়

২ জুলাই, ২০১৯, মঙ্গলবার-র দিনটা আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে!

২ জুলাই, রাশিফল: কেমন যাবে আজকের দিন, কী করলে বদলাতে পারে আপনার খারাপ সময়
দৈনিক রাশিফল। (File Photo)

২ জুলাই, ২০১৯, মঙ্গলবার-র দিনটা আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষায় কিছু। কী বলছে আপনার ভাগ্য! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রঙটাই বা আপনার কাছে আজ শুভ হতে পারে। আজ কোনও উপায়ে আপনার দিনটা ভাল হতে পারে! জানুন আজকের রাশিফলে-

মেষ- এই রাশির জাত জাতিকাদের কাছে দিনটা ভাল কিছু হওয়ার সম্ভাবনা আছে। তবে অনেক মেপে পা ফেলতে হবে। তা না হলে উন্নতির সম্ভাবনা ঘুরে গিয়ে ক্ষতি করে দিতে পারে। তবে শারীরিক দিক থেকে দিনটা তেমন ভাল নাও যেতে পারে। আরও পড়ুন-ইরাকে পাহাড়ে মূর্তির আকারে অবস্থান করছেন রামচন্দ্র, সত্যিই কি তাই?

শুভ উপায়-কোনও অসহায় মানুষকে সাহায্য করুন।

শুভ কাজ - পরিবেশ বাঁচানোর জন্য কিছু করুন

শুভ সংখ্যা - ৬

শুভ রঙ -লাল

বৃষ-অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়র সাহায্য আশা করতে পারেন। ব্যবসায় কিছু লাভের সুযোগ রয়েছে। কোনো ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে ব্যস্ত হতে পারেন। বাইরে ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো বৃত্তি পরীক্ষা দিতে পারেন। জীবীকার জন্য দেশের অন্যত্র যাওয়ার যোগ তৈরি হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য পেতে পারেন।

শুভ উপায়- লক্ষ্মীমন্ত্র যপ করুন

শুভ দান - হাসপাতালে ভর্তি আর্ত মানুষদের সাহায্য করুন

শুভ অঙ্ক -১

শুভ রঙ - নীল

মিথুন-আজকের দিনটি ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে আপনার জন্য সৌভাগ্যসূচক। সারাদিন আপনি প্রতিটি কাজে সুফল লাভ করবেন।

শুভ উপায়-জন্তু জানোয়ারদের খাবার দিন

শুভ দান -- অসহায় মানুষকে সাহায্য করুন

শুভ অঙ্ক-- ১০

শুভ রঙ --বেগুনী

কর্কট- লেখক প্রকাশক ও সাহিত্যিকদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। ছাপাখানার মালিকদের অবশরের সময় নেই। ছোট ভাই বোনের উচ্চ শিক্ষায় সাফল্য লাভের যোগ।বিকালের দিকে সাংসারিক কিছু ঝামেলা দেখা দেবে। কোনো আত্মীয় স্বজনের অসুস্থতা বা আইনগত জটিলতার কারনে তাকে সাহায্য করতে হবে।

শুভ উপায়-- পরিবারে কোনও বৃদ্ধ মানুষকে উপহার দিয়ে চমকে দিন।

শুভ দান --দান করুন

শুভ সংখ্যা--৯

শুভ রঙ --হলুদ

সিংহ-পাইকারী ব্যবসায় ভালো লাভ করতে পারবেন। অংশিদারি কাজে ভালো আয় রোজগারের যোগ রয়েছে। দুপর থেকে সময় ঝামেলাপূর্ণ। আইনগত কোনো জটিলতা মোকাবেলা করতে হতে পারে।

শুভ উপায়-- মনটা সতেজ রাখার জন্য গান শুনুন।

শুভ দান -- কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে চোখ বন্ধ করে সবটা ভেবে নিন।

শুভ সংখ্যা---৪

শুভ রঙ -- গোলাপী

কন্যা-কন্যা রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে না। শরীর দুর্বল থাকতে পারে। আচমকা ঠান্ডা জ্বরে ভুগতে পারেন। কর্মস্থলে কোনো গোপন শত্রুতার সম্মূখীন হওয়ার আশঙ্কা। দুপুর থেকে ব্যবসায়িক কাজে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। রাজনৈতিক কোনো ঝামেলার শিকার হতে পারেন। দাম্পত্য সুখ শান্তি নষ্ট হতে পারে৷ আপনার নিকট আত্মীয়ের শরীর খারাপের খবর পেতে পারেন।

শুভ উপায়--দুধ জাতীয় জিনিস খান।

শুভ দান - সুগন্ধী কোনও কিছু উপহার দিন

শুভ সংখ্যা - ৭

শুভ রঙ - সাদা

তুলা- আজ আপনার জীবনে কিছু জিনিস নতুন হবে। সেটা যদি আপনি ঠিকমত বুঝতে পারেন, তবে আপনাকে সঠিক দিকে নিয়ে যাবে। পুরনো কোনও বন্ধুকে আপনার আজ বদলে গিয়েছে বলে মনে হতে পারে। শারীরিক দিক থেকে দুর্বল লাগতে পারে সন্ধ্যার পর। কোনও ঘনিষ্ঠ মানুষ বা বন্ধুস্থানীয় কারও প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়ার খবর পেতে পারেন।

শুভ উপায়-- অসহায় মানুষকে সাধ্যমত আর্থিক সাহায্য করুন।

শুভ দান - চাল দান করুন

শুভ সংখ্যা - ১

শুভ রঙ - কমলা

বৃশ্চিক-বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অফিসে সামান্য কারণে সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। ব্যবসায় অপ্রত্য়াশিত লাভ হতে পারে। দুপুরের পর সময় ভালো যাবে না। সহকর্মী বা অধিনস্ত কোনো কর্মচারীর দ্বারা ঝামেলার শিকার হতে পারেন। আপনার কর্তব্যনিষ্ঠা অন্যের জন্য পীড়াদায়ক হতে পারে।

শুভ উপায়- খাবার পর মিষ্টি খান।

শুভ দান - বৃদ্ধাশ্রমে ঘুরে আসুন

শুভ সংখ্যা -৫

শুভ রঙ - আকাশী

ধনু- ধনু রাশির জাতক জাতিকাদের কাছে দিনটি শুভ সম্ভাবনাময়। বাড়িতে বড় ভাই বোনের আগমন বা আপনি বড় ভাই বোনের বাড়ীতে বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীদের কিছু বকেয়া টাকা আদায়ের সুযোগ রয়েছে। চাকরীজীবীরা আজ কিছু অতিরিক্ত আয়ের সুযোগ পেতে পারেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায় ভালো আয় রোজগারের সুযোগ আসবে। তবে বেশ কিছু হতাশার জিনিস ঘটবে, তবে সেগুলোর মধ্যে থেকে কিছু আপনাকে পরে এগিয়ে নিয়ে যাবে। চাকরীজীবীদের ক্ষেত্রে দিনটা আর্থিক কষ্টের হতে পার। তবে অফিসে কোনও কাজের জন্য প্রশংসা পেতে পারে।

শুভ উপায় -রক্তদান করুন

শুভ দান - বৃদ্ধ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কিছু করুন

শুভ সংখ্যা - ৯

শুভ রঙ - গেরুয়া

মকর- ব্যবসায় অপ্রত্যাশিত ক্ষতির সম্ভাবনা। চাকরীজীবীদের ক্ষেত্রে দিনটা একটু কম ব্যস্ততার হবে। বিকেলের পর থেকে সময়টা ভাল হতে শুরু করতে পারে। আত্মীয়দের সঙ্গে কাটানো সময় আপনার উপকারে আসবে। সময়, কাজ, অর্থ, বন্ধু, পরিবার, আত্মীয়; সবাই এক দিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্য দিকে থাকবেন।

শুভ উপায়- শুতে যাওয়ার আগে প্রার্থনা করুন।

শুভ দান - কাছের কোনও মানুষকে সঞ্চয় সংক্রান্ত জিনিসের পরামর্শ দিন

শুভ সংখ্যা - ৭

শুভ রঙ -নীল

কুম্ভ- কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি প্রত্যাশা পূরণের। পারিবারিক কোনো ঝামেলার অবশান আশা করা যায়। পরিবারের কোনও দূর সম্পর্কের মানুষের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। ধার দেওয়া টাকা ফেরত আসতে পারে। বন্ধুর সাহায্য পেতে পারেন। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় আশানুরুপ আয় রোজগারের যোগ কম। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে। আজ খাদ্য ও পোল্ট্রি ব্যবসায়ীরা ভালো আয় করতে পারেন।

শুভ উপায়-পুরোহিতকে কাপড় দান করুন

শুভ দান -প্রিয়জনকে নতুন কিছু শুরুর পরামর্শ দিন

শুভ সংখ্যা - ৩

শুভ রঙ - কমলা

মীন- কাউকে প্রভাবিত করার জন্য বেশী খরচ বা সময় নষ্ট করবেন না। নিজের পথে চলার চেষ্টা করুন। আপনার সন্তানের জন্য কিছু পরিকল্পনা করার পক্ষে সেরা দিন। আপনার সব সময়ের ভালবাসা আপনার প্রিয়জনের জন্য ফল্গুধারার মত প্রবাহিত হবে। পুরনো কোনও কাছের মানুষ যে আপনার জীবন থেকে দূরে সরে গিয়েছে, তার সঙ্গে আচমকাই কথা হতে পারে।

শুভ উপায়- কেশর যুক্ত দুধ পান করুন।

শুভ দান- কারও উচ্ছ্বিষ্ট খাবেন না।

শুভ রঙ -সবুজ

শুভ সংখ্যা -২

(The above story first appeared on LatestLY on Jul 02, 2019 09:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).