২১ ডিসেম্বর, ২০১৯: আপনার জীবনের সমস্যার সমাধান হবে কি? শনির প্রকোপে পড়বেন না তো? জানুন আজকের রাশিফলে

আজ শনিবার। কতটা ভালো কাটবে আজকের দিন? নাকি শনির প্রকোপ রয়েছে? বছরের শেষ কয়েকটা দিনের মধ্যে আজ দিনটা কেমন যাবে? আজ নতুন কি ঘটতে চলেছে? কোনও সুখবর থাকছে কি? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? আজকের দিনে কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

২১ ডিসেম্বর, ২০১৯: আপনার জীবনের সমস্যার সমাধান হবে কি? শনির প্রকোপে পড়বেন না তো? জানুন আজকের রাশিফলে
দৈনিক রাশিফল। (File Image)

২১ ডিসেম্বর, ২০১৯: আজ শনিবার। কতটা ভালো কাটবে আজকের দিন? নাকি শনির প্রকোপ রয়েছে? বছরের শেষ কয়েকটা দিনের মধ্যে আজ দিনটা কেমন যাবে? আজ নতুন কি ঘটতে চলেছে? কোনও সুখবর থাকছে কি? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? আজকের দিনে কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

মেষ: আপনার দিনটা আজ মোটের ওপর শুভ। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে। বস আপনার কাজে খুশি থাকবেন। আজ অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন।

আরও পড়ুন, ডাস্টবিনে চায়ের কাপ ধুচ্ছেন দোকানি, থানে রেল স্টেশনের ভিডিও ভাইরাল

শুভ সংখ্যা: ৩

শুভ রং - ধূসর

বৃষ: আজ আপনি অল্পেতেই সাফল্য পেতে পারেন। খুব বেশি উচ্চাকাঙ্খা করবেন না, পূরণ নাও হতে পারে। মন দিয়ে নিজের করুন, সাফল্য আসবে, কিন্তু অপেক্ষা করতে হবে। ব্যবসায়ীরা অনেক পরিশ্রমের পর ভালো ফল পাবেন। প্রেমে ব্যর্থ। স্বাস্থ্য ভালো থাকবে না। দাম্পত্য জীবনে মনোমালিন্য হতে পারে।

শুভ সংখ্যা: ২

শুভ রং - কালচে লাল

মিথুন: আপনার জীবনে নতুন কিছু হতে পারে। পাওনা অর্থ আদায় হবে। আজ বিদেশভ্রমণের যোগ আছে। প্রেমে বিশ্বাসঘাতকতা হতে পারে। তাই বুঝেশুনে চলুন।

শুভ সংখ্যা: ১

শুভ রং -কমলা

কর্কট: বিদেশে থাকা বন্ধু এবং আত্মীয়ের কাছ থেকে কোনও ভালো খবর পেতে পারেন। আপনারও বিদেশযাত্রা হতে পারে। নতুন প্রেমের জোর আছে। চাকরি হতে পারে। নিজের জ্ঞান ও যোগ্যতা বাড়ান। কোনও শুভ সংবাদ পেতে পারেন।

শুভ সংখ্যা: ৭

শুভ রং - লাল

সিংহ: আজ দিনটি আপনার জন্য খুব একটা ভালো নয়। পারিবারিক শান্তি বজায় থাকবে। কাজের ক্ষেত্রে বস ও সহকর্মীর সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। তবে কাজ শেষ করতে কোনও বেগ পেতে হবেনা। প্রেমে বিশেষ কিছু নতুন করে ঘটবে না।

শুভ সংখ্যা: ৬

শুভ রং - গোলাপি

কন্যা: আজ আপনার জীবনে নতুন কিছু ঘটতে পারে। মোটের ওপর দিনটি ভালোই যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে কলহ বা মতপার্থক্য হতে পারে। কিন্তু হাসিমুখে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। প্রেমে নতুন ব্যক্তির আগমন হতে পারে।

শুভ সংখ্যা: ৩

শুভ রং - সবুজ

তুলা: কাজের জায়গায় তিক্ততার সৃষ্টি হবে৷ কাজেই সতর্ক থাকবেন। নতুন করে প্রেমে পড়তে পারেন। সময় বুঝে কাজ করবেন। বিদ্যার্থীদের মনোযোগী হওয়া প্রয়োজন। ঘরে শান্তি বজায় থাকবে। স্ত্রীর শরীর সামান্য খারাপ হতে পারে।

শুভ সংখ্যা: ৯

শুভ রং - কালো

বৃশ্চিক: নানা কারণে বিতর্কের সম্মুখীন হতে পারেন। কথা শোনাতে পারে এরকম ব্যক্তিদের থেকে দূরে থাকুন। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে চললে সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যবসায় সফল। প্রেমে ত্রিকোণ প্রেমের যোগ।

শুভ সংখ্যা: ৮

শুভ রং - সাদা

ধনু: বেকার হলে চাকরির যোগাযোগ পাবেন। নিজের পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিয়ে কাজ করতে সক্ষম হবেন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। প্রেমের সম্পর্কে নতুন কিছু ঘটবে। বিদ্যার্থীদের জন্য দিনটি খুব ভালো।

শুভ সংখ্যা: ৫

শুভ রং - গাঢ় নীল

মকর: কর্মস্থলে মনোমালিন্য হতে পারে। নিজেকে প্রস্তুত করতে হবে তাঁদেরকে যোগ্য জবাব দিতে ৷ শরীরে ক্লান্তি আসতেও পারে। সজাগ থাকুন। প্রেমে বিফল।

শুভ সংখ্যা:৬

শুভ রং - আকাশি

কুম্ভ: কর্মক্ষেত্রে কোনও পরিবর্তন নেই। কোনও সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন। দিনের শেষে কমতে পারে কাজের চাপ ৷ বন্ধুদের সঙ্গ মেজাজ হালকা করতে পারেন। কাছের মানুষকে সময় দিন।

শুভ সংখ্যা:৫

শুভ রং - হালকা হলুদ

মীন: আজ খুবই ভালো দিন। অর্থাগমের সুযোগ বাড়বে। পাওনা টাকা হাতে ফিরবে। নতুন কিছু শুরু করতে পারেন। প্রেমে সাফল্য।

শুভ সংখ্যা: ৩

শুভ রং - মেরুন

(The above story first appeared on LatestLY on Dec 21, 2019 08:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).