১৯ অগাস্ট, রাশিফল: সপ্তাহের প্রথম দিনটা কেমন যাবে আপনার, কীভাবে আসবে সৌভাগ্য

১৯ অগাস্ট, ২০১৯ মঙ্গলবার আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে।

১৯ অগাস্ট, রাশিফল: সপ্তাহের প্রথম দিনটা কেমন যাবে আপনার, কীভাবে আসবে সৌভাগ্য
দৈনিক রাশিফল। (File Image)

১৯ অগাস্ট, ২০১৯ মঙ্গলবার আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা।

কোন রঙটাই বা আপনার কাছে আজ শুভ হতে পারে। আজ কোনও উপায়ে আপনার দিনটা ভাল হতে পারে! জানুন আজকের রাশিফলে। আরও পড়ুন- উৎপল দত্তের আজ মৃত্যু বার্ষিকী

মেষ- সব দিন সবার সমান যায় না। কিন্তু সবচেয়ে বড় কথা হল একটা গড়পড়তা দিনটাকে কীভাবে ভাল কাটানো যায় সেটা। আজ সেটা একবার বোঝার চেষ্টা করুন। তাগিদটা আরও বাড়ান। হচ্ছে, হবে করে বসে থাকলে আপনার হবে না। আজ দিনটা আপনার হতে পারে, যদি আপনি সেটা বানানোর চেষ্টা করেন। আজ ব্যবসায় নতুন কিছু করার চেষ্টা করুন। চাকরীতে নিজে থেকে বসকে কিছু নতুন শুরুর প্রস্তাব দিন। মনে রাখবেন, কিছু নতুনের চেষ্টা আপনাকে ভাল কিছু দিতে পারে। তবে তাড়াহুড়োর পথে যাবেন না। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। পরিবারের সঙ্গে সামান্য বিবাদ হতে পারে।

শুভ উপায়- ধ্যান করুন।

শুভ কাজ - গরীবদের অন্নদান করুন

শুভ সংখ্যা: ৯

শুভ রঙ -সাদা

বৃষ- রাশির জাতক জাতিকাদের কাছে দিনটা মোটের ওপর ভাল যাবে। দুপুরের পর থেকে সময়টা কিছুটা খারাপ যেতে পারে। তবে সাবধান, খারাপ-ভালর কথা ভেবে অহেতুক কোনও সিদ্ধান্ত নেবেন না। পুরনো কোনও সম্পর্কের কথা ভেবে মনটা খারাপ হতে পারে। তবে বর্তমান সম্পর্কগুলোকে গুরুত্ব দিন।

শুভ উপায়- মনটা সতেজ রাখার জন্য গান শুনুন

শুভ দান: সুগন্ধী কোনও কিছু উপহার দিন

শুভ অঙ্ক: ২

শুভ রঙ: বেগুনী

মিথুন- মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে দিনটা বড় শিক্ষার হতে পারে। সব দিনটা সবার ভাল যায় না, সে তো জানা কথা। তবু আজ আপনি কথাটা মনে রাখুন। কারণ আজ যেটা আপনার পক্ষে খারাপ হচ্ছে, সেটা ক দিনের মধ্যেই ভাল ফল পাবেন। আজ আপনার কাছে দিনটা সহ্য করার। শারীরিক সমস্য়াতেও ভুগতে পারেন। কোথাও একটা ঘুরে আসার পরিকল্পনা করুন আজ।

শুভ উপায়-জন্তু জানোয়ারদের খাবার দিন

শুভ দান -- অসহায় মানুষকে সাহায্য করুন

শুভ অঙ্ক: ৮

শুভ রঙ -- নীল

কর্কট -  আজ দিনটা ভাল যাবে। খারাপ সময়টা কাটতে চলেছে। কাজে দায়িত্ব বাড়বে। সন্তান বা সন্তানসম কারও পড়াশোনা বা কেরিয়ার নিয়ে সুখবর থাকবে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বাড়বে। কোথাও বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে ভাল হবে। ব্যবসায়ীদের কাছেও দিনটা শুভ যেতে পারে।

শুভ দান -- মন্দির তৈরিতে সাহায্য করুন।

শুভ সংখ্যা: ৩

শুভ রঙ --কমলা

সিংহ- শুধু শুধু বসের পিছন পিছন ঘুরে সময় নষ্ট করবেন না। জীবনের সবচেয়ে বড় কথা হল-নিজের সেরাটা দেওয়া। সেটা করুন। এমনিই সাফল্য পাবেন। তবে হ্যাঁ, এমনও হতে পারে সেটা আপনি করেন না, করতে বাধ্য হন। তাহলে আজ থেকেই সেটা করা থেকে বিরত থাকুন. আপনার জীবনে ভাল সময় আসছে। এই সময় নিজের যেটা ভাল লাগে সেটা করুন।

শুভ উপায়-- কাজ শুরুর আগে ভাল করে মনোনিবেশ করুন।

শুভ দান -- কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে চোখ বন্ধ করে সবটা ভেবে নিন।

শুভ সংখ্যা: ৭

শুভ রঙ --লাল

কন্যা- কাজের আবার ভাল-খারাপ কী? সেটা মাথায় রাখুন। কাজটা উপভোগ করছেন তো? ব্যস, চালিয়ে যান। নতুন উদ্যমো ঝাঁপিয়ে পড়ুন। শরীরের দিকটা খেয়াল করুন। আজ আপনার পায়ে ব্যথা হতে পারে। মানসিক ক্লান্তিও আসতে পারে।

শুভ উপায়--দুধ জাতীয় জিনিস খান।

শুভ দান - বৃদ্ধাশ্রমের কর্মীদের পাশে দাঁড়ান

শুভ সংখ্যা: ৪

শুভ রঙ - নীল

তুলা- কাজের জন্য দেশের অন্যত্র যাওয়ার যোগ তৈরি হতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য পেতে পারেন। পারিবারিক কোনো কারণে বদনাম হতে পারেন আজ। গৃহ নির্মাণের জন্য আলোচনা এগোবে আজ। ব্যবসায় আজ মিশ্র প্রভাব পড়বে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য সুযোগ পাবেন আজ। বিয়ের কথাবার্তা এগোনোর জন্য আজকের দিনটি শুভ।

শুভ উপায়-- অসহায় মানুষকে সাধ্যমত আর্থিক সাহায্য করুন।

শুভ দান - চাল দান করুন

শুভ সংখ্যা: ৬

শুভ রঙ -নীল

বৃশ্চিক-বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছে দিনটা ভাল যাবে। ব্যবসায় আপনার অলক্ষ্যেই উন্নতি হবে। চাকরীতে প্রশংসা পাবেন। প্রমোশনের সম্ভাবনা থাকছে। চাকরীর খোঁজে থাকা যুবক-যুবতীদের নতুন রাস্তা মিলবে। তবে শরীরটা নিয়ে চিন্তা থাকবে।

শুভ উপায়- খাবার পর মিষ্টি খান।

শুভ দান -কারও উচ্ছ্বিষ্ট খাবেন না।

শুভ সংখ্যা: ১

শুভ রঙ - খয়েরি

ধনু- ধনু রাশির জাতক জাতিকাদের কাছে আজ শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তা বজায় থাকতে পারে। ব্যবসায়ীক ক্ষেত্রে বাধা বিপত্তির কারণে মন ভালো থাকবে না। এর প্রভাব দাম্পত্য জীবনে পড়তে পারে। তবে অপ্রত্য়াশিত কোনও ক্ষেত্র থেকে কোনো অর্থ আশার সম্ভাবনা। চাকরীপ্রার্থীরা একধাপ এগিয়ে যাবেন।

শুভ উপায় -রক্তদান করুন

শুভ দান - বৃদ্ধ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কিছু করুন

শুভ সংখ্যা: ৫

শুভ রঙ - যে কোনও হাল্কা রঙ

মকর- মকর রাশির জাতক জাতিকার পক্ষে আজ দিনটা সেভাবে ভাল নাও যেতে পারে। পুরনো কোনও সম্পর্কের কথা মনে পড়ে মনটা খারাপ হলেও, সেটা নিয়ে শান্তি পাবেন। পুরনো কোনো বন্ধু- বান্ধবীদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন আজ। বাবা-মায়ের কাছ থেকে প্রশংসা পাবেন। নতুন চাকরীর খবর পেতে পারেন।

শুভ উপায়- শুতে যাওয়ার আগে প্রার্থনা করুন।

শুভ দান - কাছের কোনও মানুষকে সঞ্চয় সংক্রান্ত জিনিসের পরামর্শ দিন

শুভ সংখ্যা: ২

শুভ রঙ - নীল

কুম্ভ- কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে দিনটা মোটের ওপর ভাল যাবে। তবে নিকট আত্মীয়ের প্রাকৃতিক বিপর্যয়ে আটকে থাকার খবর আসতে পারে। ব্যবসায়ীদের কাছে দিনটা ভাল-মন্দই মিশিয়ে যেতে পারে। নতুন কাজের সম্ভাবনা বাড়তে পরে। চাকরিতে কাজের চাপের জন্য ক্লান্তি।

শুভ দান -প্রিয়জনকে নতুন কিছু শুরুর পরামর্শ দিন

শুভ সংখ্যা: ৮

শুভ রঙ -সবুজ

মীন- মীন রাশির জাতক জাতিকাদের কাছে আজ দিনটা বিশেষ ভাল যাবে না। কোনও কাজের জন্য অযথা অপমানিত হতে পারেন। যদিও তার জন্য আপনার বিশেষ কোনও দোষ থাকবে না। ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা থাকবে। সন্তানদের সঙ্গে মতের অমিল হতে পারে আজ। ভাল কাজের জন্য সকলের বাহবা পেতে পারেন আজ।

শুভ উপায়-পুরোহিতকে কাপড় দান করুন

শুভ দান- পরিবেশ বাঁচানোর জন্য কিছু করুন

শুভ সংখ্যা: ৭

শুভ রঙ: হলুদ

(The above story first appeared on LatestLY on Aug 19, 2019 03:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).