১২ জুন: আজ,বুধবার কেমন যাবে আপনার দিন! কী করলে বদলাতে পারেন অশুভ যোগ

আজ, বুধবার ১২ জুন, ২০১৯-র দিনটা আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে!

১২ জুন: আজ,বুধবার কেমন যাবে আপনার দিন! কী করলে বদলাতে পারেন অশুভ যোগ
দৈনিক রাশিফল। (File Photo)

আজ, বুধবার ১২ জুন, ২০১৯-র দিনটা আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষায় কিছু। কী বলছে আপনার ভাগ্য! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রঙটাই বা আপনার কাছে আজ শুভ হতে পারে। আজ কোনও উপায়ে আপনার দিনটা ভাল হতে পারে! জানুন আজকের রাশিফলে-

মেষ- উন্নতির যোগ রয়েছে। তবে সেই যোগ যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করতে হবে। শরীরের দিক থেকে আপনার দিনটা তেমন ভাল নাও যেতে পারে। তবে অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির যোগ রয়েছে।

শুভ উপায়- কোনও সহায় মানুষকে সাহায্য করুন।

শুভ কাজ -সাদা কাপড় দান করুন

শুভ সংখ্যা -৮

শুভ রঙ - বেগুনী

বৃষ- আজ আপনার দিনটা খুব ব্যস্ততার মধ্যে কাটবে। তবে যতটা ব্যস্ততা থাকবে কাজে, ততটা ফল মিলবে না। বেশিরভাগ কাজের সুফল কাল পেতে পারেন। শরীরটা তেমন ভাল নাও যেতে পারে। পরিবারের কারও সঙ্গে মনোমালিন্য হতে পারে। তবে তা মিটে যাবে।

শুভ উপায়- কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে চোখ বন্ধ করে সবটা ভেবে নিন।

শুভ দান - লক্ষ্মীমন্ত্র যপ করুন

শুভ অঙ্ক - ২

শুভ রঙ - লাল

মিথুন- আজকের দিনে আপনার মনে ভালোবাসার সম্পর্ক থেকে বেরিয়ে আসার একটা ইচ্ছে জাগতে পারে। আপনার মনে হতে পারে এই সম্পর্কে পা বাড়ানোর ক্ষেত্রে কিছু আপনাকে পিছন থেকে ধরে রেখেছে। এমনকী সম্পর্কের কমিটমেন্ট নিয়েও আপনার মনে ভয় জাগতে পারে।

শুভ উপায়-জন্তু জানোয়ারদের খাবার দিন

শুভ দান -- টক জাতীয় কোনও জিনিস মুখে দিয়ে বের হন।

শুভ অঙ্ক-- ৪

শুভ রঙ -- হলুদ

কর্কট- আজ দিনটা আপনার হতে পারে, যদি হাতে আসা সুযোগটা কাজে লাগাতে পারেন। আজ ঝুঁকি নেওয়ার পক্ষে দিনটা ভাল। তবে বেহিসাবি নয়। শরীরটা অনেক দিন পর হাল্কা অনুভব করতে পারেন। সন্ধ্যার দিকে বাড়ির লোকের সঙ্গে সময় কাটান, ভাল লাগবে।

শুভ উপায়-- সবুজ শাকসব্জী খান

শুভ দান -- চিনি দান করুন

শুভ সংখ্যা-- ৯

শুভ রঙ -- নীল

সিংহ- কোনও উপকারের জন্য আজ দারুণভাবে প্রশংসিত হতে পারেন।

শুভ উপায়-- দুধ জাতীয় জিনিস খান

শুভ দান -- মন্দির তৈরিতে সাহায্য করুন

শুভ সংখ্যা---১

শুভ রঙ -- গেরুয়া

কন্যা-সব দিন সবার সমান যায় না। এটা তো জানা কথা। কিন্তু এই কথাটা আপনি আজ দারুণভাবে উপলব্ধি করতে পারেন। আজ আপনার জীবনে বড় কিছু ঘটনা ঘটতে পারে, বা ঘটার পরিস্থিতি তৈরি হতে পারে। আজ আপনার সঙ্গে এমন কিছু ঘটবে যা আপনাকে নাড়িয়ে দিতে পারে। সেটা আর্থিক, ব্যক্তিগত সম্পর্ক, প্রিয়জনের স্বাস্থ্য বা পড়াশোনা, চাকরী বা ব্যবসা-যে কোনও ক্ষেত্রে হতে পারে।

শুভ উপায়-- ঘরের কোনও বৃদ্ধ মানুষকে উপহার দিয়ে চমকে দিন।

শুভ দান - রক্তদান করুন

শুভ সংখ্যা -৪

শুভ রঙ - বাদামী

তুলা-আজকের দিনটা সাবধানে থাকুন। পারিবারিক স্তরে অশান্তির সম্ভাবনা। তবে চাকরী ক্ষেত্রে ভাল খবরের আশা করতে পারেন। মনে রাখবেন আজ যে কাজটাই করবেন ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পর করবেন।

শুভ উপায়-- অসহায় মানুষকে সাধ্যমত আর্থিক সাহায্য করুন।

শুভ দান - চাল দান করুন

শুভ সংখ্যা -৭

শুভ রঙ -আকাশী

বৃশ্চিক- ব্যবসায় অপ্রত্যাশিত ক্ষতির সম্ভাবনা। চাকরীজীবীদের ক্ষেত্রে দিনটা একটু কম ব্যস্ততার হবে। বিকেলের পর থেকে সময়টা ভাল হতে শুরু করতে পারে। পুরনো কোনও কাছের মানুষ যে আপনার জীবন থেকে দূরে সরে গিয়েছে, তার সঙ্গে আচমকাই কথা হতে পারে।

শুভ উপায়- খাবার পর মিষ্টি খান।

শুভ দান - বৃদ্ধাশ্রমে ঘুরে আসুন

শুভ সংখ্যা - ৫

শুভ রঙ - আকাশী

ধনু- কোনও নতুন কাজ শুরু করবেন না। ঝগড়া-ঝামেলা-অশান্তি থেকে দূরে থাকুন। আপনার কাছে কোনও সুখবর আসতে পারে, যা আপনার জীবনকে নতুন দিশা দেখাতে পারে। পুরনো কাজগুলি সেরে ফেলার চেষ্টা করুন।

শুভ উপায় -শুতে যাওয়ার আগে প্রার্থনা করুন।

শুভ দান - কেশর যুক্ত দুধ পান করুন।

শুভ সংখ্যা - ৩

শুভ রঙ -আকাশী

মকর- আজ দিনটা আপনার হতে পারে। যদি আপনার কাছে আসা সব সুযোগগুলো ভালভাবে বিশ্লেষণ করেন তাহলে ভাল কিছু হতে পারে। যতটা সম্ভব হিসেব কষে পা ফেলুন। কারণ আজ আপনার নেওয়া সিদ্ধান্ত অনেক কিছু বদলে দিতে পারে।

শুভ উপায়- কারও উচ্ছ্বিষ্ট খাবেন না।

শুভ দান - সুগন্ধী কোনও কিছু দান করুন

শুভ সংখ্যা -১০

শুভ রঙ - কমলা

কুম্ভ- আপনার মনে হতেই পারে ঘনিষ্ট সম্পর্ক নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। মনে হতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে কিছু একটার অভাব ঘটেছে। সন্ধ্যার পর আচমকা কোনও খবর পেয়ে উদ্বিগ্ন হতে পারেন। তবে পরে বুঝবেন এটাতে খামোকাই উদ্বেগপ্রকাশ করেছিলেন। শরীরটা তেমন ভাল নাও যেতে পারে।

শুভ উপায়-পুরোহিতকে কাপড় দান করুন

শুভ দান - বৃদ্ধ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কিছু করুন

শুভ সংখ্যা -৬

শুভ রঙ - নীল

মীন- আজ আপনার কিছু অপ্রয়োজনীয় খরচ হতে পারে। আটকে থাকা কোনও কাজ আজই শেষ করুন, না হলে সেই কাজ আগামী দিনে আপনার সমস্যার কারণ হতে পারে। সমস্যাবহুল দিন যেতে পারে, তবে দুপুরের পর এমন একটা খবর পেতে পারেন যা শুনে মনটা খুশি হয়ে যেতে পারে।

শুভ উপায়- শিবলিঙ্গে জল দিন।

শুভ দান- অসহায়কে সাহায্য করুন

শুভ রঙ - গোলাপী

শুভ সংখ্যা - ৮

(The above story first appeared on LatestLY on Jun 12, 2019 03:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).