১০ জুন: সপ্তাহের প্রথম দিনটা কেমন যাবে আপনার দিন! কী করলে বদলাতে পারেন অশুভ যোগ

আজ, সোমবার ১০ জুন, ২০১৯-র দিনটা আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে!

১০ জুন: সপ্তাহের প্রথম দিনটা কেমন যাবে আপনার দিন! কী করলে বদলাতে পারেন অশুভ যোগ
দৈনিক রাশিফল।(File Photo)

আজ, সোমবার ১০ জুন, ২০১৯-র দিনটা আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষায় কিছু। কী বলছে আপনার ভাগ্য! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রঙটাই বা আপনার কাছে আজ শুভ হতে পারে। আজ কোনও উপায়ে আপনার দিনটা ভাল হতে পারে! জানুন আজকের রাশিফলে-

মেষ- বেশ কিছুদিন ধরেই আপনি লক্ষে পৌঁছতে চাইছেন। আজকের দিনে একটা চেষ্টা নিতে পারেন নিজের কাঙ্খিত লক্ষে পৌঁছনোর। আপনার মধ্যে এমন এক শক্তির অনুভব আপনি করবেন যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। প্রেম, অর্থ ও ব্যবসায় ভাগ্য আজ আপনার সহায় রয়েছে। আটকে থাকা কোনও কাজ হয়ে যেতে পারে।

শুভ উপায়- কোনও সহায় মানুষকে সাহায্য করুন।

শুভ কাজ - অসহায় মানুষকে সাধ্যমত আর্থিক সাহায্য করুন

শুভ সংখ্যা -৬

শুভ রঙ - নীল

বৃষ- আজ আপনার কিছু অপ্রয়োজনীয় খরচ হতে পারে। আটকে থাকা কোনও কাজ আজই শেষ করুন, না হলে সেই কাজ আগামী দিনে আপনার সমস্যার কারণ হতে পারে। সমস্যাবহুল দিন যেতে পারে, তবে দুপুরের পর এমন একটা খবর পেতে পারেন যা শুনে মনটা খুশি হয়ে যেতে পারে।

শুভ উপায়- কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে চোখ বন্ধ করে সবটা ভেবে নিন।

শুভ দান - লক্ষ্মীমন্ত্র যপ করুন

শুভ অঙ্ক - ৪

শুভ রঙ - সাদা

মিথুন- আজকের দিনে আপনার মনে ভালোবাসার সম্পর্ক থেকে বেরিয়ে আসার একটা ইচ্ছে জাগতে পারে। আপনার মনে হতে পারে এই সম্পর্কে পা বাড়ানোর ক্ষেত্রে কিছু আপনাকে পিছন থেকে ধরে রেখেছে। এমনকী সম্পর্কের কমিটমেন্ট নিয়েও আপনার মনে ভয় জাগতে পারে।

শুভ উপায়-জন্তু জানোয়ারদের খাবার দিন

শুভ দান -- সাদা কাপড় দান করুন

শুভ অঙ্ক-- ১

শুভ রঙ -- লাল

কর্কট- আজকের দিনটা সাবধানে থাকুন। পারিবারিক স্তরে অশান্তির সম্ভাবনা। তবে চাকরী ক্ষেত্রে ভাল খবরের আশা করতে পারেন। মনে রাখবেন আজ যে কাজটাই করবেন ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পর করবেন।

শুভ উপায়-- সবুজ শাকসব্জী খান

শুভ দান -- চিনি দান করুন

শুভ সংখ্যা-- ৮

শুভ রঙ -- গাঢ় নীল

সিংহ- কোনও উপকারের জন্য আজ দারুণভাবে প্রশংসিত হতে পারেন।

শুভ উপায়-- দুধ জাতীয় জিনিস খান

শুভ দান -- মন্দির তৈরিতে সাহায্য করুন

শুভ সংখ্যা---২

শুভ রঙ -- নীল

কন্যা- আজ আপনার ঘুরতে যাওয়ার যোগ তৈরি পারে, বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন। আর্থিক দিক থেকেও পরোক্ষভাবে লাভবান হতে পারেন। বিয়ের কথা শুরু হতে পারে। বা সন্তানলাভের সম্ভাবনা আছে।

শুভ উপায়-- ঘরের কোনও বৃদ্ধ মানুষকে উপহার দিয়ে চমকে দিন।

শুভ দান - রক্তদান করুন

শুভ সংখ্যা -৩

শুভ রঙ - লাল

তুলা- উন্নতির যোগ রয়েছে। তবে সেই যোগ যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করতে হবে। শরীরের দিক থেকে আপনার দিনটা তেমন ভাল নাও যেতে পারে। তবে অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির যোগ রয়েছে।

শুভ উপায়-- টক কোনও জিনিস মুখে দিয়ে বের হন।

শুভ দান - চাল দান করুন

শুভ সংখ্যা -১

শুভ রঙ -যে কোনও হাল্কা রঙ

বৃশ্চিক- ব্যবসায় অপ্রত্যাশিত ক্ষতির সম্ভাবনা। চাকরীজীবীদের ক্ষেত্রে দিনটা একটু কম ব্যস্ততার হবে। বিকেলের পর থেকে সময়টা ভাল হতে শুরু করতে পারে। পুরনো কোনও কাছের মানুষ যে আপনার জীবন থেকে দূরে সরে গিয়েছে, তার সঙ্গে আচমকাই কথা হতে পারে।

শুভ উপায়- খাবার পর মিষ্টি খান।

শুভ দান - বৃদ্ধাশ্রমে ঘুরে আসুন

শুভ সংখ্যা - ৩

শুভ রঙ - নীল

ধনু- কোনও নতুন কাজ শুরু করবেন না। ঝগড়া-ঝামেলা-অশান্তি থেকে দূরে থাকুন। আপনার কাছে কোনও সুখবর আসতে পারে, যা আপনার জীবনকে নতুন দিশা দেখাতে পারে। পুরনো কাজগুলি সেরে ফেলার চেষ্টা করুন।

শুভ উপায় - শিবলিঙ্গে জল দিন।

শুভ দান - কেশর যুক্ত দুধ পান করুন।

শুভ সংখ্যা - ৮

শুভ রঙ - যে কোনও গাঢ় রঙ

মকর- আজ দিনটা আপনার হতে পারে। যদি আপনার কাছে আসা সব সুযোগগুলো ভালভাবে বিশ্লেষণ করেন তাহলে ভাল কিছু হতে পারে। যতটা সম্ভব হিসেব কষে পা ফেলুন। কারণ আজ আপনার নেওয়া সিদ্ধান্ত অনেক কিছু বদলে দিতে পারে।

শুভ উপায়- কারও উচ্ছ্বিষ্ট খাবেন না।

শুভ দান - সুগন্ধী কোনও কিছু দান করুন

শুভ সংখ্যা -৪

শুভ রঙ - লাল

কুম্ভ- আপনার মনে হতেই পারে ঘনিষ্ট সম্পর্ক নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। মনে হতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে কিছু একটার অভাব ঘটেছে। সন্ধ্যার পর আচমকা কোনও খবর পেয়ে উদ্বিগ্ন হতে পারেন। তবে পরে বুঝবেন এটাতে খামোকাই উদ্বেগপ্রকাশ করেছিলেন। শরীরটা তেমন ভাল নাও যেতে পারে।

শুভ উপায়-পুরোহিতকে কাপড় দান করুন

শুভ দান - বৃদ্ধ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কিছু করুন

শুভ সংখ্যা -৯

শুভ রঙ - যে কোনও হাল্কা রঙ

মীন- আইনগত জটিলতায় জড়াতে পারেন। অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। তবে কার্যক্ষেত্রে শুভ খবর অপেক্ষা করে থাকতে পারে।

শুভ উপায়-শুতে যাওয়ার আগে প্রার্থনা করুন।

শুভ দান- অসহায়কে সাহায্য করুন

শুভ রঙ - গেরুয়া

শুভ সংখ্যা - ২

(The above story first appeared on LatestLY on Jun 10, 2019 03:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).