Shocking Incident In Delhi : দিল্লিতে প্রকাশ্যে কিশোরীকে খুন, গ্রেফতার অভিযুক্ত
রবিবার দিল্লিতে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। ১৬ বছরের এক কিশোরীর উপর প্রকাশ্যে হামলা (attacked publicly) চলল।
নয়াদিল্লি : রবিবার দিল্লিতে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। ১৬ বছরের এক কিশোরীর উপর প্রকাশ্যে হামলা (attacked publicly) চলল। স্থানীয় সূত্রে খবর, এক যুবক ওই কিশোরীকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে। বার বার ছুরির আঘাতের কিশোরীর মৃত্যু হলে যুবকটি একটি বাসে উঠে পড়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ১০ মিনিটের মধ্যেই ওই দুর্ঘটনাস্থলে পৌঁছয়।কিশোরীকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।অভিযুক্তকে খুঁজে বের করতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। সোমবার অভিযুক্তে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তর নাম সাহিল। সে ওই কিশোরীর প্রেমিক বলে জানা গিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ।
দেখুন টুইট
16-year-old girl stabbed to death and bludgeoned in Delhi | After murdering the girl, accused Sahil went to Rithala, dumped the weapon and took a bus to Bulandshahr. Police reached the crime spot when the locals informed the local beat office about the incident, 10 minutes after…
— ANI (@ANI) May 30, 2023
(The above story first appeared on LatestLY on May 30, 2023 12:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

