YouTuber Abhradeep Saha Aka 'Angry Rantman' Dies: হার্টে অস্ত্রপচারের পর কিডনিও কাজ বন্ধ করে, জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপের মৃত্যুতে শোকের ছায়া
'Angry Rantman' হিসেবেই পরিচিত ছিলেন অভ্রদীপ সাহা (Abhradeep Saha)। এবার হঠাৎ করেই এই জনপ্রিয় ইউটিউবারের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে। চেলসি ফুটবল ক্লাবের ভক্ত ইউটিউবার অভ্রদীপ সাহার মৃত্যুর খবর ছড়াতেই অবাক হয়ে যান বহু মানুষ। জানা যাচ্ছে, সম্প্রতি বেঙ্গালুরুর একটি হাসপাতালে হার্টে অস্ত্রপচার হয় অভ্রদীপের। অস্ত্রপচারের পর থেকেই অভ্রদীপের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এমনকী, তাঁর কিডনিও কাজ করা বন্ধ করে দেয় বলে খবর। এরপর শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ বন্ধ করে দিলে, মৃত্যু হয় অভ্রদীপের। বেঙ্গালুরুর ওই হাসপাতালেই অভ্রদীপের মৃত্যু হয়। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। মন খারাপ হয়ে যায় অভ্রদীপের অসংখ্য অনুরাগীর।
দেখুন ট্যুইট...
RIP #AngryRantMan
He is one of my favorite YouTube reviewers.. Gone too soon.. pic.twitter.com/yC3hAdqaop
— Ramesh Bala (@rameshlaus) April 17, 2024
একের পর এক ট্যুইটে ভরে যায় সমাজমাধ্যম...
Such sad news regarding Abhradeep Saha or Angry Rantman as we all knew him.
One of the true originators in the fan channel community, he has gone far too soon, rest in peace Rantman pic.twitter.com/4xJzhcJPQg
— Terry Flewers (@terryflewers) April 17, 2024
(The above story first appeared on LatestLY on Apr 17, 2024 02:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

