প্রাক্তন প্রেমিকার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্টের জের, FIR যুবকের নামে
মার্কেট ইয়ার্ড পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হওয়ার পরেই অভিযুক্ত যুবক মেয়েটিকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। মেয়েটি তাতে রাজি হয়নি বলেই তাঁর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়।
পুনে: প্রাক্তন প্রেমিকার (former girlfriend) নগ্ন ছবি (nude photos) সোশ্যাল মিডিয়াতে (social media) পোস্ট করেছিল। এর জেরে এফআইআর (FIR) দায়ের হল এক যুবকের (youth) নামে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharastra) পুনের (Pune) কোন্ডায়া পুলিশ থানা (Kondhwa police station) এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একটি মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্কে ছেদ পড়ে (breakup) শ্রীরুরের বাসিন্দা (Shirur) ওই যুবকের। এর পরেই তাঁকে হেনস্থা (harassment) ও শ্লীলতাহানি (molestation) করা হয়েছে এই কথা জানিয়ে মার্কেট ইয়ার্ড পুলিশ স্টেশনে (Market Yard Police station) একটি অভিযোগ দায়ের করেন মেয়েটি। আরও পড়ুন: Burqa Dance Video: কলেজ অনুষ্ঠানে বোরখা পরে হিন্দি গানে নাচ, সাসপেন্ড ৪ ছাত্রী
তার জেরেই রেগে গিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রাক্তন প্রেমিকার কিছু নগ্ন ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয় অভিযুক্ত যুবক। বিষয়টি নজরে পড়তেই গত বুধবার কোন্ডায়া পুলিশ স্টেশনে গিয়ে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় ওই যুবকের নামে এফআইআর (FIR) দায়ের করেন তার প্রাক্তন প্রেমিকা।
পুলিশ সূত্রে জানা গেছে, মার্কেট ইয়ার্ড পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হওয়ার পরেই অভিযুক্ত যুবক মেয়েটিকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। মেয়েটি তাতে রাজি হয়নি বলেই তাঁর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি এবিষয়ে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে।
(The above story first appeared on LatestLY on Dec 09, 2022 01:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

