COVID-19 Restrictions In Delhi: বাড়ছে ওমিক্রন, দিল্লি জুড়ে হলুদ সতর্কতা, কড়া নিয়মের বাঁধনে রাজধানী শহর দেখুন

দিল্লিতে বেসরকারি অফিসগুলিকে যেমন ৫০ শতাংশ কর্মী নিয়ে চলতে হবে, তেমনি জরুরি পরিষেবায় নিয়োজিত অফিসগুলি খোলা থাকবে সব সময়। যার মধ্যে রয়েছে হাসপাতাল, ব্যাঙ্ক, সংবাদমাধ্যমের অফিস, বিমা কোম্পানি এবং টেলিকম সার্ভিস।

COVID-19 Restrictions In Delhi: বাড়ছে ওমিক্রন, দিল্লি জুড়ে হলুদ সতর্কতা, কড়া নিয়মের বাঁধনে রাজধানী শহর দেখুন
Covid-19 Cases In India (File Photo)

দিল্লি, ২৮ ডিসেম্বর:  গোটা দেশ জুড়ে হু হু করে বাড়ছে করোনা (COVID 19) সংক্রমণের মাত্রা। যার মধ্যে মহারাষ্ট্র এবং দিল্লিতে ওমিক্রন (Omicron) সংক্রমণের হার উর্দ্ধমুখী। মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সময় দিল্লি (Delhi) যেভাবে মৃত্যুপুরীর তকমা পায়, তা যাতে এবার না হয়, তার জন্য তৎপর কেজরিওয়াল সরকার। দিল্লিতে করোনা (Corona) গ্রাফ উর্দ্ধমুকী হওয়ায় এবার রাজধানী শহরকে বেঁধে দেওয়া হল নিয়মের কড়াকড়িতে। দিল্লি জুড়ে বেসরকারি অফিসগুলিকে চলতে হবে ৫০ শতাংশ কর্মীর হাজিরায়। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত দিল্লিতে জারি রাত্রিকালীন কারফিউ। ওই সময় জরুরি ভিত্তি ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না বলে জানানো হয়েছে।

রিপোর্টে প্রকাশ, দিল্লিতে বেসরকারি অফিসগুলিকে যেমন ৫০ শতাংশ কর্মী নিয়ে চলতে হবে, তেমনি জরুরি পরিষেবায় নিয়োজিত অফিসগুলি খোলা থাকবে  সব সময়। যার মধ্যে রয়েছে হাসপাতাল, ব্যাঙ্ক, সংবাদমাধ্যমের অফিস, বিমা কোম্পানি এবং টেলিকম সার্ভিস।বিয়ে বাড়িতে হাজির হতে পারবেন ২০ জন। বাড়িতে না হলে আদালতে হতে হবে বিয়ের যাবতীয় কর্মকাণ্ড। শ্মশানযাত্রার ক্ষেত্রেও ২০ জনের বেশি হাজির হতে পারবেন না বলে জানানো হয়।

দিল্লি জুড়ে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান, শপিং মল খোলা থাকবে। তবে সেগুলি খোলা থাকবে নির্দিষ্ট নিয়ম মেনে। তবে অনলাইন ডেলিভারিতে ছাড় থাকছে বলে জানানো হয়েছে। সিনেমা হল, মালটিপ্লেক্স, জিম সব বন্ধ থাকবে। স্কুল, কলেজও খুলবে না বলে জানানো হয়েছে। রাত দশটার মধ্যে বন্ধ করে দিতে হবে রেস্তোরাঁ এবং পানশালা। মেট্রো চলবে তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে।

আরও পড়ুন:  COVID 19: করোনার চিকিৎসায় কোভোভ্যাক্স, কোরবেভ্যাক্সকে ছাড়পত্র, অনুমোদিত অ্যান্টি ভাইরাল ওষুধ মলনুপিরাভির

পাশাপাশি রাজনৈতিক জমায়েত থেকে মিছিল কোনও মিটিং, মিছিল করা যাবে না। ধর্মীয় স্থানগুলি খোলা থাকবে কিন্তু সেখানে কেই প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে।

(The above story first appeared on LatestLY on Dec 28, 2021 04:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).