Agra Shcker: তাজমহলের কাছে মসজিদ থেকে উদ্ধার অর্ধনগ্ন যুবতীর দেহ, দেখুন ভিডিয়ো

উত্তর প্রদেশের আগ্রায় চাঞ্চল্যকর ঘটনা। তাজমহলের পূর্ব দিকে গেটের কাছে আগ্রার এক মসজিদ থেকে উদ্ধার হল এক যুবতীর মৃতদেহ।

Agra Shcker: তাজমহলের কাছে মসজিদ থেকে উদ্ধার অর্ধনগ্ন যুবতীর দেহ, দেখুন ভিডিয়ো

আগ্রা, ১৯ মে: উত্তর প্রদেশের আগ্রায় চাঞ্চল্যকর ঘটনা। তাজমহলের পূর্ব দিকে গেটের কাছে আগ্রার এক মসজিদ থেকে উদ্ধার হল এক যুবতীর মৃতদেহ। সূত্রের খবর, মৃত যুবতীর পোশাকের নিচের অংশ অনেকটাই ছেঁড়া ছিল। দুপুর ৩টে নাগাদ মসজিদে প্রার্থনা করতে আসা মানুষরা তরুণীর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়েছিলেন।

পুলিশের সন্দেহ ২২ বছরের যুবতীকে ধর্ষণের পর খুন করে কেউ বা কারা মসজিদের ভিতর ফেলে দেয়। ধরা পড়ের ভয়ে যুবতীর মুখ থেঁতলে দেওয়া হয়েছে বলে খবর। যাতে তাঁকে শনাক্ত করা সম্ভব না হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর।

দেখুন ভিডিয়ো

সেই মসজিদটি তাজমহলের পিছনে নাগলা পাইমা গ্রামের দশহারা ঘাটের পাশে অবস্থিত। সিসিটিভি ফুটেজ দেখে খুনির সন্ধান শুরু করেছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। খুন হওয়া যুবতী চেক শার্ট ও সাদা সালোয়ার পরেছিলেন বলে রিপোর্টে প্রকাশ।

(The above story first appeared on LatestLY on May 19, 2024 08:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).