UP Shocker: গভীর রাতে চলন্ত বাসে দুই সন্তানের সামনে মা-কে ধর্ষণ চালকের

দুই সন্তানকে নিয়ে উত্তরপ্রদেশের প্রতাপগঢ় (UP’s Pratapgarh) থেকে নয়ডা (Noida ) আসছিলেন বছর ২৫-র এক যুবতী। পাবলিক বাসে চালকের হাতে ধর্ষণের শিকার হন তিনি। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, দুই বাচ্চাকে নিয়ে নয়ডায় স্বামীর কাছে আসছিলেন ওই যুবতী। থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

UP Shocker: গভীর রাতে চলন্ত বাসে দুই সন্তানের সামনে মা-কে ধর্ষণ চালকের
Image used for representational purpose | (Photo Credits: IANS)

নয়ডা, ১৮ জুন: দুই সন্তানকে নিয়ে উত্তরপ্রদেশের প্রতাপগঢ় (UP’s Pratapgarh) থেকে নয়ডা (Noida ) আসছিলেন বছর ২৫-র এক যুবতী। চলন্ত পাবলিক বাসে চালকের হাতে ধর্ষণের শিকার হন তিনি। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, দুই বাচ্চাকে নিয়ে নয়ডায় স্বামীর কাছে আসছিলেন ওই যুবতী। থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

দায়ের করা অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। যুবতীর অভিযোগ, গভীর রাতে ঘটনাটি ঘটে। বাসের সহকারী চালকের হাতে স্টিয়ারিং ছেড়ে দেয় অভিযুক্ত। এরপরই ঘটে সেই মর্মান্তিক ঘটনা। দুই সন্তানের সামনেই মাকে ধর্ষণ করে অভিযুক্ত গাড়ির চালক। আরও পড়ুন: Sushant Singh Rajput Death: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা: করণ জোহর, সলমন খান সহ ৮ সেলিব্রিটির বিরুদ্ধে মামলা 

যুবতীর দাবি, তাকে বাসের সামনের সিট ছেড়ে পিছনের সিটে বসতে বাধ্য করে অভিযুক্ত গাড়ির চালক। রাতের অন্ধকারে যখন বাসের অন্যান্য যাত্রীরা ঘুমোচ্ছিলেন। সেই সুযোগেই ওই যুবতীকে ধর্ষণ করে গাড়ির চালক। ঘটনায় মূল অভিযুক্ত এখনও পলাতক।

(The above story first appeared on LatestLY on Jun 18, 2020 05:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).