Uttar Pradesh: স্বামীর উপর অভিমান, ২ বছরের শিশু কন্যাকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ মহিলার
স্বামীর উপর অভিমান করে দু'বছরের শিশু কন্যাকে নিয়ে আত্মঘাতী মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উঞ্জ থানা সংলগ্ন এলাকায়।
নয়াদিল্লিঃ সম্প্রতি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ভাদোহীতে ঘটে গিয়েছে মর্মান্তিক একটি ঘটনা। স্বামীর উপর অভিমান করে দু'বছরের শিশু কন্যাকে নিয়ে আত্মঘাতী মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উঞ্জ থানা সংলগ্ন এলাকায়। বাপু ধাম এক্সপ্রেসের সামনে ঝাঁপ দেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। তদন্তে নেমে জানা যায়, ওই মহিলার স্বামী কর্মসূত্রে গুজরাটে থাকতেন। দিওয়ালির ছুটিতে উত্তরপ্রদেশে আসেন। কথা ছিল ছুটি শেষে স্ত্রী এবং মেয়েকে নিয়ে গুজরাটে ফিরবেন। তবে কোনও কারণে স্ত্রী এবং শিশু কন্যার যাওয়া বাতিল হলে তা নিয়ে দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়। এর এরপরই অভিমানে আত্মহত্যার পথ বেছে নেন ওই তরুণী। গোটা ঘটনারটির তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই তরুণীর স্বামী বীরেন্দ্র বিন্দকে।
স্বামীর উপর অভিমান, ২ বছরের শিশু কন্যাকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ মহিলার
Woman Jumps In Front Of Train With Two-Year-Old Daughter In UPhttps://t.co/uh9cuCMzmr pic.twitter.com/CaPoGlbXeB
— NDTV (@ndtv) November 27, 2024
(The above story first appeared on LatestLY on Nov 27, 2024 11:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

