Noida Shocker: নয়ডা ফিল্ম সিটিতে ফ্যাশান শো চলাকালীন ভেঙে পড়ল আলোর কাঠামো, মৃত যুবতী

রবিবার সন্ধ্যায় নয়ডা ফিল্ম সিটির একটি স্টুডিওতে ফ্যাশান শো চলছিল। সেই সময় আচমকা মঞ্চের উপরে থাকা আলোর কাঠামো ভেঙে পড়ে মৃত্যু হল ২৪ বছরের এক যুবতীর।

Noida Shocker: নয়ডা ফিল্ম সিটিতে ফ্যাশান শো চলাকালীন ভেঙে পড়ল আলোর কাঠামো, মৃত যুবতী
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়ডা: রবিবার সন্ধ্যায় নয়ডা ফিল্ম সিটির (Noida Film City) একটি স্টুডিওতে ফ্যাশান শো (fashion show) চলছিল। সেই সময় আচমকা মঞ্চের উপরে থাকা আলোর কাঠামো (lighting truss) ভেঙে পড়ে (collapsed) মৃত্যু হল (died) ২৪ বছরের এক যুবতীর। মর্মান্তিক এই দুর্ঘটনায় জখম হয়েছে আরও একজন। এই ঘটনার খবর পেতেই পুলিশ এসে ফ্যাশান শোয়ের উদ্যোক্তা (Organiser of the fashion show) ও যারা আলো লাগিয়েছে (installed the lighting truss) তাদের এই বিষয়ে জেরা করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই যুবতীর নাম ভনশিখা চোপড়া। তাঁর বাড়ি গ্রেটার নয়ডার (Greater Noida) গৌড় সিটি ২-তে (Gaur City-2)। আর এই দুর্ঘটনায় যিনি জখম হয়েছেন তাঁর নাম হল ববি রাজ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাশান শো-এর উদ্যোক্তা ও যারা আলো লাগিয়েছে তাদের জেরা করে কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা জানার চেষ্টা চলছে। আরও পড়ুন: Indian Army Exposes ISI's Dangerous Move: ISI-এর মহিলা ও নাবালকদের সন্ত্রাসবাদী কাজকর্মে ব্যবহারের চেষ্টা রুখতে তৎপর ভারতীয় সেনা

(The above story first appeared on LatestLY on Jun 11, 2023 09:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).