Weather Forecast: শিলাবৃষ্টি থেকে ধুলোর ঝড়, পালটে যাচ্ছে আবহাওয়া, বিকেলেই প্রবল গতিতে আছড়ে পড়তে পারে কালবৈশাখী, জানুন হাওয়া অফিসের আপডেট
পশ্চিমবঙ্গ এবং সিকিমে ৬ এবং ৭ মে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই দু দিনে রাজ্যে হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই দু দিনে রাজ্যে হতে পারে। বাংলার পাশাপাশি সিকিমেও হালকা থেকে ভারি বৃষ্টিপাত চলতে পারে আগামী ৭ মে পর্যন্ত।
দিল্লি, ৬ মে: আবহাওয়ার ( Today's Weather Update) পরিবর্তন চোখে পড়ছে। মে মাসের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার যে পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে, তা কার্যত স্পষ্ট। মে মাসের শুরুতে কোথাও ঝড় আবার কোথাও বৃষ্টি, শিলাবৃষ্টির (Hailstorm) সতর্কতা যেমন প্রকাশ করা হয়েছে, তেমনি ধুলো ঝড়ও (Sand Storm) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে মে মাস জুড়ে যে শুধু বৃষ্টির আবহাওয়া থাকবে দেশের বিভিন্ন প্রান্তে এমন নয়, একাধিক পরিবর্তন দেখাতে পারে প্রকৃতি।
উত্তরপশ্চিম, মধ্য, পশ্চিম এবং দক্ষিণ ভারতে আবহাওয়ার পরিবর্তন সবচেয়ে বেশি চোখে পড়বে মে মাসে। অন্যদিকে পূর্ব এবং মধ্য ভারতে মে মাস জুড়ে তাপমাত্রা ক্রমাগত বাড়বে। পূর্ব ভারতে তাপপ্রাবহের সতর্কতাও প্রকাশ করা হয়েছে। অন্যদিকে দিল্লি-সহ গোটা এনসিআরে আকাশ মেঘলা থাকবে। আগামী কয়েকদিন ধরে দিল্লি এবং এনসিআরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যেমন কম থাকবে, তেমনি আকাশের মুখও ভার থাকবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।
দেশের কোথায় কোথায় বজ্রগর্ভ মেঘ এবং ধুলোর ঝড় হতে পারে
জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে থেকে ১১ মে পর্যন্ত বজ্রগর্ভ মেঘ-সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়।
পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লিতে ঝড়, বৃষ্টি হবে ৬ মে।
হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ৬-৮ মে পর্যন্ত শিলাবৃষ্টি, ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে আশঙ্কা।
রাজস্থানে (পূর্ব এবং পশ্চিম ভাগে) ধুলোর ঝড় হতে পারে। সেই সঙ্গে নামতে পারে হালকা বৃষ্টি। ৬ থেকে ৯ মে এর মধ্যে ধুলোর জড় এবং হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
উত্তরাখণ্ড এবং রাজস্থানে ৬ থেকে ৭ মে এর মধ্যে অতি বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে।
এসেবর পাশাপাশি পশ্চিমবঙ্গ (West Bengal Weather Update) এবং সিকিমে (Sikkim) ৬ এবং ৭ মে বৃষ্টিপাত (Rain Update) হতে পারে বলে জানানো হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই দু দিনে রাজ্যে হতে পারে। বাংলার পাশাপাশি সিকিমেও হালকা থেকে ভারি বৃষ্টিপাত চলতে পারে আগামী ৭ মে পর্যন্ত। তবে আগামী ৭ দিন ধরে ঘূর্ণিঝড়ের (Cyclone) কোনও পূর্বাভাস নেই। তবে বৈশাখের মরশুমে মঙ্গল বিকেলে কালবৈশাখী (Kalbaisakhi) শুরু হতে পারে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় এই মুহূর্তে তৈরি হচ্ছে না বলে স্পষ্ট জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
(The above story first appeared on LatestLY on May 06, 2025 04:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

