Viral Video: পরকীয়ার অভিযোগে প্রকাশ্যে মহিলাকে বেধড়ক মারধর, ভাইরাল ভিডিয়ো

বিধায়ক সান্তা মেরি শিলা এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন এবং মেঘালয়ের ১২ টি জেলার পুলিশ সুপারকে মহিলাদের বিরুদ্ধে যে কোনও ধরনের অপরাধের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

Viral Video: পরকীয়ার অভিযোগে প্রকাশ্যে মহিলাকে বেধড়ক মারধর, ভাইরাল ভিডিয়ো
পরোকীয়ার অভিযোগে মহিলাকে বেধড়ক মারধর (ছবি:X)

নয়াদিল্লিঃ পরকীয়ার (Extra Marital Affairs) অভিযোগে এক মহিলাকে বেধড়ক মারধর করলেন একদল যুবক। ঘটনাটি ঘটেছে মেঘালয়ের (Meghalaya) পশ্চিম গারো পাহাড়ের দাডেনগ্রেতে । জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা পরকীয়া করছিলেন। আর এই অভিযোগে প্রকাশ্যে রাস্তার মধ্যে তাঁকে বেধড়ক মারধর করেন একদল যুবক। লাঠি দিয়ে আঘাত করা হয় তাঁকে। এই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল (Viral) হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভিডিওটিতে (Video) বেশ কয়েকজন পুরুষ ও মহিলাকে নীরব দর্শকের ভূমিকায় দেখা গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কিছুজনের খোঁজ চলছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিত মহিলার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ রয়েছে। এই ঘটনায় অন্যদিকে,মেঘালয় বিধানসভা কমিটির চেয়ারপার্সন ও সুতঙ্গা সাইপুং বিধায়ক সান্তা মেরি শিলা এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন এবং মেঘালয়ের ১২ টি জেলার পুলিশ সুপারকে মহিলাদের বিরুদ্ধে যে কোনও ধরনের অপরাধের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

এই খবরটিও পড়ুনঃ কেন বিবাহিত মহিলাদের চাকরি দেবে না অ্যাপেলের পণ্য সরবরাহকারী সংস্থা? রিপোর্ট তলব কেন্দ্রের

(The above story first appeared on LatestLY on Jun 27, 2024 10:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).