Viral Video: লজ্জাজনক, মহিলা কর্মীকে টানাহেঁচড়া করছেন সরকারি অফিসের পদস্থ অফিসার, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড়

উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার এক অফিসার নিজের কেবিনের মধ্যে মহিলা কর্মীকে অশ্লীলভাবে স্পর্শ করছেন। তাঁকে টানাহেঁচড়া করছেন। ক্যামেরার সামেনই ধরা পড়ে ওই সরকারি অফিসারের কুকীর্তি।

Viral Video: লজ্জাজনক, মহিলা কর্মীকে টানাহেঁচড়া করছেন সরকারি অফিসের পদস্থ অফিসার, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড়
UP Video (Photo Credit: Video Screen Grab)

লখনউ, ২৮  ডিসেম্বর: এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে এল, যা দেখে চমকে উঠতে শুরু করেছেন বহু মানুষ। সমাজবাদী পার্টির (Samajwadi Party) মিডিয়া সেলের তরফে এই ভিডিয়ো প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, উত্তরপ্রদেশের কৌশাম্বি (Kaushambi) জেলার এক অফিসার নিজের কেবিনের মধ্যে মহিলা কর্মীকে অশ্লীলভাবে স্পর্শ করছেন। তাঁকে টানাহেঁচড়া করছেন। ক্যামেরার সামেনই ধরা পড়ে ওই সরকারি অফিসারের কুকীর্তি। সংশ্লিষ্ট মহিলা ফাইল হাতে নিয়ে ওই অফিসারের কেবিনে প্রবেশ করলে, তাঁকে একাধিকবার কাছে টানার চেষ্টা করেন ওই অফিসার। মহিলা বার বার সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলেও, তা পারছেন না বলে দেখা যায় ভিডিয়োতে।

সমাজবাদী পার্টির মিডিয়া সেলের তরফে যখন ওই ভিডিয়ো (Video) পোস্ট করা হয়, তা নিয়ে শুরু হয় শোরগোল। পাশাপাশি উত্তরপ্রদেশের সরকারি অফিসগুলিতে দিনের পর দিন ধরে কী চলছে বলেও প্রশ্ন তোলা হয় সমাজবাদী পার্টির তরফে। ওই ভিডিয়ো ভাইরাল হতেই তা নিয়ে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয় কৌশাম্বি পুলিশের তরফে। পাশাপাশি অভিযুক্ত ওই সরকারি অফিসের অফিসারের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানায় পুলিশ। দেখুন সেই ভিডিয়ো...

আরও পড়ুন: Viral Video: মর্মান্তিক, অ্যাম্বুলেন্স না পেয়ে ভ্যান টেনে স্বামীকে নিয়ে হাসপাতালে মহিলা, দেখুন

(The above story first appeared on LatestLY on Dec 28, 2022 04:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).