Viral Video: ক্ষমতার অপব্যবহার, দাদার 'পাওয়ার' কাজে লাগিয়ে পুলিশকে ঠাটিয়ে চড় মন্ত্রীর ভাইয়ের, ভাইরাল ভিডিয়ো
প্রকাশ্যেই ওই পুলিশ কর্মীকে চড় মারতে দেখা যায় মন্ত্রীর ভাইকে। থাপ্পড় গালে পড়তেই পালটা মেজাজ হারান ওই পুলিশ কর্মী। পালটা তিনিও জনার্দন রেড্ডির ভাইয়ের দিকে তেড়ে যান। যে ঘটনায় পরিস্থিতি একেবারে উত্তেজক হয়ে উঠলে, আশপাশে থাকা লোকজন দু পক্ষকে থামাতে উদ্যোগী হন।
হায়দরাবাদ, ১ অগাস্ট: এবার এক পুলিশ কর্মীকে (Police) থাপ্পড় মারলেন মন্ত্রীর (Andhra Pradesh Minister's Brother) ভাই। দাদার ক্ষমতার অপব্য়বহার করে মন্দিরের বাইরে দাঁড়ানো পুলিশ কর্মীকে চড় মারতে দেখা যায় অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক পরিবারের এক সদস্যকে। নন্দিয়াল জেলার লক্ষ্মী নরসিমা মন্দিরে হাজির হয়ে পুলিশ কর্মীর সঙ্গে বিবাদ, বিতর্কে ড়ান অন্ধ্রপ্রদেশের পরিবহণ মন্ত্রী বিসি জনার্দন রেড্ডির ভাই। প্রকাশ্যেই ওই পুলিশ কর্মীকে চড় মারতে দেখা যায় মন্ত্রীর ভাইকে। থাপ্পড় গালে পড়তেই পালটা মেজাজ হারান ওই পুলিশ কর্মী। পালটা তিনিও জনার্দন রেড্ডির ভাইয়ের দিকে তেড়ে যান। যে ঘটনায় পরিস্থিতি একেবারে উত্তেজক হয়ে উঠলে, আশপাশে থাকা লোকজন দু পক্ষকে থামাতে উদ্যোগী হন। তবে পুলিশকে চড় মারার ওই ভিডিয়ো (Viral Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
দেখুন কীভাবে পুলিশকে চড় মারলেন মন্ত্রীর ভাই...
#TDPGoons@APPOLICE100 కానిస్టేబుల్ ను కొట్టిన మంత్రి బీసీ జనార్దన్ రెడ్డి సోదరుడు
కొలిమిగుండ్ల లక్ష్మీనరసింహ స్వామి వారి ఆలయం ప్రారంభోత్సవంలో మంత్రి అనుచరులతో కలిసి మదన్ భూపాల్ అతి
వారించిన కానిస్టేబుల్ ను అందరి ముందు చెంప దెబ్బ కొట్టిన మదన్ భూపాల్
రాష్ట్రంలో పోలీసులకే… pic.twitter.com/SXEhzxzTqS
— YSR Congress Party (@YSRCParty) July 31, 2025
পুলিশকে যেভাবে টিডিপি মন্ত্রীর ভাই থাপ্পড় মারেন, তার বিরুদ্ধে তুমুল সমালোচনা করা ওয়াইএসআর কংগ্রেসের তরফে। জনসমক্ষে যেভাবে পুলিশ কর্মীকে চড় মারা হয়েছে, তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ করে ওয়াইএসআর কংগ্রেস। যে ঘচনার প্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে ওয়াইএসআর কংগ্রেস।
(The above story first appeared on LatestLY on Aug 01, 2025 10:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

