Video: ভয়াবহ, ২২ চাকার ট্রাক ৩ কিলোমিটার টেনে নিয়ে গেল গাড়ি, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য

পুলিশ ট্রাকের চালককে গ্রেফতার করেছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। দুর্ঘটনার পরপরই মীরাট পুলিশের তরফে ট্যুইট করা হয়।

Video: ভয়াবহ, ২২ চাকার ট্রাক ৩ কিলোমিটার টেনে নিয়ে গেল গাড়ি, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য
UP Video (Photo Credit: Video Screen Grab)

মীরাট, ১৩ ফেব্রুয়ারি: ফের ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের (Uttar Pradesh)  মীরাটে (Meerut)। রবিবার রাতে ২২ চাকার একটি ট্রাক টেনে নিয়ে যায় গাড়িকে। প্রায় ৩ কিলোমিটার ধরে ওই গাড়িটিকে টেনে নিয়ে যায় ২২ চাকার ট্রাক। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, মানুষ শিউরে উঠতে শুরু করেছেন। ২২ চাকার ট্রাকটি যখন গাড়িটিকে ৩ কিলোমিটার রাস্তা জুড়ে টানতে শুরু করে, সেই সময় ৪ জন লাফিয়ে পড়েন। চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে রাস্তায় নামার জেরেই ওই ৩ আরোহী  প্রাণে বেঁচে যান বলে খবর।

পুলিশ ট্রাকের চালককে গ্রেফতার করেছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। দুর্ঘটনার পরপরই মীরাট পুলিশের তরফে ট্যুইট করা হয়। গাড়ির মধ্যে কেই ছিলেন না বলেই হতাহতের কোনও খবর নেই বলে জানায় মীরাট পুলিশ।

আরও পড়ুন: Uttar Pradesh Shocker: বাজি ধরে ১০ মিনিটে ৩ বোতল মদ গলাধকরণ, মৃত্যু, চাঞ্চল্য আগ্রায়

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ২২ চাকার ট্রাক যখন গাড়িটিকে টেনে নিয়ে যেতে শুরু করে, সেই সময় অনেকে চিৎকার করেন। ট্রাক চালক যাতে শুনতে পান, তার জন্য বার বার চিৎকার করা হলেও, তিনি কোনও কিছু কানে তোলেননি। প্রায় ৩ কিলোমিটার রাস্তা টেনে নিয়ে যাওয়ার পরই ট্রাকটি মাঝ রাস্তায় থামে বলে জানান সেখানে হাজির প্রত্যেকে। দেখুন সেই ভিডিয়ো...

 

(The above story first appeared on LatestLY on Feb 13, 2023 04:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).