Video: ভেসে যাওয়া 'শিব ভক্তের' প্রাণ রক্ষা করলেন SDRF জওয়ান আশিক আলি, ভাইরাল ভিডিয়ো

Video: ভেসে যাওয়া 'শিব ভক্তের' প্রাণ রক্ষা করলেন SDRF জওয়ান আশিক আলি, ভাইরাল ভিডিয়ো
HC Aashiq Ali Saves Shiv Bhakt.jpg (Photo Credit: Twitter)

কানওয়ার যাত্রার (Kanwar Yatra) সময় হরিদ্বারে গঙ্গায় (Ganga) ভেসে যেতে শুরু করেন এক শিব ভক্ত (Shiv Bhakt)। তাঁকে উদ্ধার করতে গঙ্গায় ঝাঁপ দেন বিপর্যয় মোকাবিলাকারী দলের জওয়ান আশিক আলি। হরিদ্বারে গঙ্গায় ঝাঁপ দিয়ে কানওয়ার যাত্রাকারী শিব ভক্তকে উদ্ধার করেন আশিক আলি। দিল্লির (Delhi) বাসিন্দা ওই যুবক কানওয়ার উদ্দেশে যাত্রা করেন। উত্তরাখণ্ডের (Uttarakhand) কাংরায় তিনি গঙ্গার ঘাটে স্নান করছিলেন। সেই সময় জলের স্রোতে হঠাৎ করে  ওই যুবক ভেসে যেতে শুরু করেন। যা দেখে গঙ্গায় ঝাঁপ দেন বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্য জওয়ান আশিক আলি। এরপর ভিন সম্প্রদায়ের ওই জওয়ানই কানওয়ার যাত্রাকারী শিব ভক্তকে উদ্ধার করেন। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

দেখুন সেই ভিডিয়ো...

 

(The above story first appeared on LatestLY on Jul 23, 2024 03:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).