Lok Sabha Election 2024 Results: বারাণসীতে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে কে? জানতে চোখ রাখুন...
বারাণসীতে হাড্ডাহাড্ডি লড়াই, কখনো নরেন্দ মোদী এগিয়ে তো কখনো কংগ্রেসের অজয় রাই এগিয়ে...
বারাণসী: আজ লোকসভা ভোটের গণনা চলছে। সারা দেশের ৫৪৩টি লোকসভা আসনের নির্বাচনী এলাকার গণনাকেন্দ্রগুলোতে একযোগে গণনা চলছে। জনগণের নজরে রয়েছে বারাণসী। বারাণসী (Varanasi) থেকে লড়াই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । প্রাথমিকভাবে মনে হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কংগ্রেসের রাজ্য সভাপতি অজয় রাইয়ের (Ajay Ray) একতরফা লড়াই হতে চলেছে। তবে দেখা যাচ্ছে একতরফা একেবারেই নয়, লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। কখনো নরেন্দ মোদী এগিয়ে তো কখনো অজয় রাই এগিয়ে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও পর্যন্ত ১৬০০০ ভোটে এগিয়ে রয়েছেন।
(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 10:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

