Uttar Pradesh Horror: ৩ কিশোরের ভয়াবহ কীর্তি, ৪ সারমেয়-শাবককে আগ্নিদগ্ধ করে হত্যা

Uttar Pradesh Horror: ৩ কিশোরের ভয়াবহ কীর্তি, ৪ সারমেয়-শাবককে আগ্নিদগ্ধ করে হত্যা
Stray Pixabay)

কানপুর, ১৮ ডিসেম্বর: পরপর ৪ সারমেয় (Stray Dog) শাবককে (Puppies) পুড়িয়ে মারার অভিযোগ উঠল উত্তরপ্রদেশে (Uttar Pradesh) । যেখানে কানপুরের (Kanpur) কিদওয়াই নগরে পরপর ৪ সারমেয় শাবককে অগ্নিদগ্ধ করা হয় বলে খবর। অভিযুক্ত ৩ কিশোর। যে ৩ কিশোরের বিরুদ্ধে সারমেয় শাবকদের অগ্নিদগ্ধ করার অভিযোগ ওঠে, তাদের বয়স ৮ থেকে ১০-এর মধ্যে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ওই ৩ কিশোর বাড়ি থেকে দেশলাই নিয়ে এসে, সারমেয় শাবকদের ঘরে আগুন ধরিয়ে দেয়। জানা যায়, দেশলাই থেকে কাঠি বের করে প্রথমে তা ধরায় ওই ৩ কিশোর। এরপর সারমেয় শাবকদের ঘরের দিকে তা ছুঁড়ে ফেলে। আগুনের গ্রাসে সেখান থেকে পালাতে না পেরেই ৩ ছোট ছোট সারমেয় শাবকের দগ্ধ হয়ে মৃত্যু হয় বলে খবর।

ঘটনার খবর পেতেই পুলিশ সেখানে হাজির হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় পুলিশের তরফে জানানো হয়।

(The above story first appeared on LatestLY on Dec 18, 2023 09:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).