Uttar Pradesh: টায়ার ফেটে মুখোমুখি সংঘর্ষ গাড়ি ও ডাম্পারের, মৃত ৮
সংঘর্ষে গাড়ির মধ্যে থাকা ৮ জনই প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে
ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ, উত্তরপ্রদেশে মৃত ৮। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বেরেলি-নৈনিতাল হাইওয়েতে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ভোজিপুরা পুলিশ স্টেশন এলাকার মধ্যে।
প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়িটির টায়ার ফেটে যাওয়ার কারণে ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ পড়ে যায়। ডাম্বারটি উত্তরাখণ্ড থেকে আসছিল বলে জানা গেছে।
সংঘর্ষের তীবর্তার কারণে দুটি গাড়িতেই আগুন ধরে যায়। পাশে থাকা স্থানীয়রা উদ্ধারে নামার পাশপাশি পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পৌছনোর পর আগুন নেভানো হয় এবং মৃতদেহগলুকে হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
ডাম্পারের থাকা দুজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় পুলিশের তরফে গাড়ির মধ্যে থাকা ৮জন মারা গেছেন বলে জানিয়েছেন। গাড়িটি বেরেলি থেকে বাহেরির দিকে যাচ্ছিল বলে জানা যাচ্ছে।
দেহগুলিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের মধ্যে একটি শিশু ছিল বলে জানা গেছে।
Uttar Pradesh: Eight burnt alive after car suffers tyre burst, rams dumper head-on on highway
Read @ANI Story | https://t.co/VPKEEquech#RoadAccident #Bareilly #UttarPradesh pic.twitter.com/cRx9DOo7fM
— ANI Digital (@ani_digital) December 10, 2023
(The above story first appeared on LatestLY on Dec 10, 2023 09:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

