Drunk Groom Abused Bride, Cancels Wedding: বিয়ের মঞ্চে হবু স্ত্রীকে অপমান মদ্যপ বরের, থানায় গিয়ে পাত্রকে তাড়ালেন তরুণী
উপায়ন্তর না দেখে ছেলের বাড়ির লোকজন কিশানি থানায় হাজির হন। পুলিশের মধ্যস্থতায় শেষ পর্যন্ত দু পক্ষ আলোচনায় বসলেও সমস্যার সমাধান হয়নি। হবু বর ক্ষমা চেয়ে নিলেও, তাঁর হবু স্ত্রী কিছুতেই আর ওই পাত্রকে বিয়ে করবেন না বলে জানান।
দিল্লি, ১৮ এপ্রিল: মদ্যপ (Drunk Groom) অবস্থায় বিয়ে করতে হাজির হয়ে কাণ্ড বাধালেন বর (Groom)। মত্ত হয়ে বিয়ে করতে গিয়ে হাতছাড়া হয়ে গেল বউ (Bride)। মদ্যপ ছেলেকে কিছুতেই বিয়ে করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন পাত্রী। যার জেরে বিয়ে না করেই হবু শ্বশুরবাড়ি থেকে পালাতে হয় যুবককে। অবাক লাগলেও এবার এমনই একটি ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মেইনপুরী।
মেইনপুরী সম্প্রতি এক যুবক বিয়ে করতে গেলে, বিয়ের মঞ্চেই তিনি হবু স্ত্রীকে অপমান করেন। যার জেরে বিয়ে থেকে বেঁকে বসেন ওই তরুণী। তিনি জানান, কিছুতেই মদ্যপের বরের গলায় মালা পরাতে পারবেন না। তাই তিনি বিয়ে করবেন না বলে জানান। মেয়েকে সমর্থন করেন তাঁর বাড়ির লোকজন।
আরও পড়ুন: Viral Video: ছাঁদনাতলা থেকে মদ্যপ জামাইকে বিদায় করলেন শাশুড়ি, দেখুন ভাইরাল ভিডিয়ো
উপায়ন্তর না দেখে ছেলের বাড়ির লোকজন কিশানি থানায় হাজির হন। পুলিশের মধ্যস্থতায় শেষ পর্যন্ত দু পক্ষ আলোচনায় বসলেও সমস্যার সমাধান হয়নি। হবু বর ক্ষমা চেয়ে নিলেও, তাঁর হবু স্ত্রী কিছুতেই আর ওই পাত্রকে বিয়ে করবেন না বলে জানান।
বধূ বেশে থানায় হাজির হয়ে ওই তরুণী জানান, মদ্যপ অবস্থায় ওই তরুণ বিয়ে করতে হাজির হয়েছেন। তাই তাঁর কী করা উচিত বলে পুলিশকে তিনি প্রশ্ন করেন। কনের বাড়ির লোকজনও মেয়েকে সমর্থন করেন এবং বিয়ে বাতিল করে দেন থানায় বসেই।
অবশেষে বিয়ে না করেই থানা থেকে সোজা বাড়িতে ফিরতে হয় ওই যুবককে।
(The above story first appeared on LatestLY on Apr 18, 2025 01:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

