UP Shocker: অর্কেস্ট্রা শোতে নাচতে অস্বীকার, মহিলাকে তিন তালাক দিলেন স্বামী
অর্কেস্ট্রা শোতে (Orchestra Shows) নাচতে অস্বীকার করাতে এক মহিলাকে তালাক (Triple Talaq) দিলেন স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জৌনপুর জেলার মুংরা বাদশাপুরে। ওই মহিলা এখন তাঁর স্বামীর বিরুদ্ধে লঙ্কা পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন। ভেলপুরের এসিপি প্রবীণ কুমার সিং বলেন, "মহিলার অভিযোগের প্রাথমিক তদন্তের পরে তাঁর স্বামী নাসিম আহমেদ, শাশুড়ি এবং দুই ননদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনায় পুলিশ আরও তদন্ত শুরু করেছে।" পুলিশ আরও জানিয়েছে যে ওই মহিলা অভিযোগে উল্লেখ করেছেন যে ২০০৭ সালে নাসিমের সঙ্গে তাঁর বিয়ে হয় এবং তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
বারাণসী, ২৩ জানুয়ারি: অর্কেস্ট্রা শোতে (Orchestra Shows) নাচতে অস্বীকার করাতে এক মহিলাকে তালাক (Triple Talaq) দিলেন স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জৌনপুর জেলার মুংরা বাদশাপুরে। ওই মহিলা এখন তাঁর স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন। ভেলপুরের এসিপি প্রবীণ কুমার সিং বলেন, "মহিলার অভিযোগের প্রাথমিক তদন্তের পরে তাঁর স্বামী নাসিম আহমেদ, শাশুড়ি এবং দুই ননদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনায় পুলিশ আরও তদন্ত শুরু করেছে।" পুলিশ আরও জানিয়েছে যে ওই মহিলা অভিযোগে উল্লেখ করেছেন যে ২০০৭ সালে নাসিমের সঙ্গে তাঁর বিয়ে হয় এবং তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
নাসিমের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি নাকি পৌরসভায় ড্রাইভারের চাকরি নিশ্চিত করার জন্য স্ত্রীর বাবার থেকে ২ লাখ নেন। এছাড়াও, নাসিম তাঁর স্ত্রীকে জোরপূর্বক অর্কেস্ট্রা শোতে নাচতে এবং দেহ ব্যবসায় লিপ্ত হতে বলেন। স্ত্রীর পরিবারের থেকে প্রতি মাসে ৫ হাজার টাকাও নিতেন নাসিম। মহিলার আরও অভিযোগ, গত বছরের অগাস্টে নাসিম, তাঁর মা ও বোনের তাঁকে ও তার সন্তানদের বাড়ি থেকে বের করে দেয়। কারণ তিনি অর্থ উপার্জনের জন্য মাংস ব্যবসা এবং অর্কেস্ট্রায় নাচতে অস্বীকার করেছিলেন।
আরও পড়ুন: Tamil Nadu: বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য বরের চড়, রাগে তুতোভাইকে বিয়ে করলেন মহিলা
মহিলা জানান, বাড়ি ফিরে আসার জন্য সম্প্রতি নাসিম ও তাঁর বাড়ির লোকজন তাঁকে ফোনে অনুরোধ করতে থাকেন। ফোনে কথা বলার সময় নাসিম তাঁকে তিন তালাক দেন।
(The above story first appeared on LatestLY on Jan 23, 2022 11:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

