Uttar Pradesh: যৌনতায় রাজি না হওয়ায় স্ত্রীকে গুলি করে খুন, তিন খুদে সন্তানকে খালে ছুঁড়ে মারল ব্যক্তি
স্ত্রী জানিয়েছিলেন, শরীর ক্লান্ত লাগার কারণ আজ তিনি যৌনতায় রাজি নন। আর স্ত্রী যৌনতার রাজি না হওয়ার কথা শুনে ক্ষুব্ধ হয়ে ৩৭ বছরের স্বামী তাঁকে একেবারে গুলি চালিয়ে খুন করলেন।
মুজাফরনগর, ২৯ মে: স্ত্রী জানিয়েছিলেন, শরীর ক্লান্ত লাগার কারণ আজ তিনি যৌনতায় রাজি নন। আর স্ত্রী যৌনতার রাজি না হওয়ার কথা শুনে ক্ষুব্ধ হয়ে ৩৭ বছরের স্বামী তাঁকে একেবারে গুলি চালিয়ে খুন করলেন। সেখানেই শেষ নয়, রাগ দেখিয়ে শুয়ে থাকা অবস্থায় তিন একেবারে ছোট্ট সন্তানকে পাশের খালে ছুঁড়ে ফেলে মেরে ফেললেন। এমন ঘটনাই ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফরনগরের (Muzaffarnagar) বাসেদি (Basedi village) গ্রামে। খাল থেকে তিন সন্তানের দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তিন সন্তানের নাম সোনিয়া (৫ বছর), ভনস (৩), হর্ষিতা (১৫ মাস)। আরও পড়ুন: বৃষ্টির জল ঢুকে পড়ল হাসপাতালের কোভিড বিভাগে, দেখুন রোগীদের দুর্দশার ছবি
স্ত্রী ও ছোট্ট তিন সন্তানকে 'খুন' করা সেই ব্যক্তির নাম পাপ্পু কুমার (Pappu Kumar)। খুন হওয়া স্ত্রী-র নাম ডলি (৩৬)। প্রতিবেশীরাই পুরকাজি পুলিশ স্টেশনে খবর দিয়ে পুরো ঘটনা জানান। পাপ্পু নিজেও স্ত্রী-কে খুন ও সন্তানদের খালে ছুঁড়ে দেওয়ার কথা নিজে মুখে স্বীকার করেছে। স্ত্রী যৌনতায় রাজি না হওয়ায় তার মাথায় খুন চেপে গিয়েছিল, আর সেই জন্যই এই কাজ সে করেছে বলে পাপ্পু পুলিশকে জানায়। তাকে গ্রেফতার করা হয়েছে।
তিন সন্তানের দেহ খাল থেকে উদ্ধারের কাজ চলছে বলে স্থানীয় পুলিশ কর্তারা জানিয়েছেন। এর আগেও পাপ্পু ঘরে এসে স্ত্রীর সঙ্গে ঝামেলা করত বলে প্রতিবেশীরা জানিয়েছে। কিন্তু গত বুধবার পাপ্পুর বাড়ি থেকে গুলি চালানোর আওয়াজ, ডলির চিৎকার, আর বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা বুঝতে পারেন, বড় কিছু হয়েছে। ডলির দেহ রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন এক প্রতিবেশী মহিলা।
(The above story first appeared on LatestLY on May 29, 2021 05:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

