UP Shocker: লখনউ মেলে ট্রেনে মা ও মেয়েকে শ্লীলতাহানি, মোরাবাদ স্টেশনে ধরা পড়ল অভিযুক্ত

চলন্ত ট্রেনে (Train) মা ও মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে ধৃত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে লখনউ মেল (Lucknow Mail) ট্রেনে। মোরাদাবাদ স্টেশনে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের নাম আদিত্য সিং (২৭), সে অযোধ্যার বাসিন্দা।জানা গিয়েছে, ট্রেনে ওঠার পর থেকে ৩৮ বছরের এক মহিলা ও তাঁর ১৮ বছরের মেয়েকে উত্তক্ত করতে শুরু করেন আদিত্য। পরে সে শ্লীলতাহানিও করেন। এরপরই পরিস্থিতি জানিয়ে মেয়েটি তাঁর বাবাকে ফোন করেন। মেয়েটির বাবা তখন টুইটারের মাধ্যমে রেল মন্ত্রক, উত্তরপ্রদেশ পুলিশকে ঘটনাটি সম্পর্কে অবহিত।

UP Shocker: লখনউ মেলে ট্রেনে মা ও মেয়েকে শ্লীলতাহানি, মোরাবাদ স্টেশনে ধরা পড়ল অভিযুক্ত
Representational Image | (Photo Credits: PTI)

মোরাদাবাদ, ২ মার্চ: চলন্ত ট্রেনে (Train) মা ও মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে ধৃত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে লখনউ মেল (Lucknow Mail) ট্রেনে। মোরাদাবাদ স্টেশনে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের নাম আদিত্য সিং (২৭), সে অযোধ্যার বাসিন্দা।জানা গিয়েছে, ট্রেনে ওঠার পর থেকে ৩৮ বছরের এক মহিলা ও তাঁর ১৮ বছরের মেয়েকে উত্তক্ত করতে শুরু করেন আদিত্য। পরে সে শ্লীলতাহানিও করেন। এরপরই পরিস্থিতি জানিয়ে মেয়েটি তাঁর বাবাকে ফোন করেন। মেয়েটির বাবা তখন টুইটারের মাধ্যমে রেল মন্ত্রক, উত্তরপ্রদেশ পুলিশকে ঘটনাটি সম্পর্কে অবহিত।

এরপরই নড়েচড়ে বসে রেল ও পুলিশ। রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং রেলওয়ে পুলিশ (GRP) অ্যাকশনে নেমে পড়ে। গভীর রাতে মোরাদাবাদ স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আরও পড়ুন: West Bengal Municipal Elections Result Live: দিলীপ ঘোষের গড় খড়গপুরে জয়ী তৃণমূল কংগ্রেস

অভিযুক্ত আরপিএফ কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ। জিআরপি ডিজি সুধীর কুমার বলেন, "আদালতে পেশ করার পর ধৃতকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।"

(The above story first appeared on LatestLY on Mar 02, 2022 10:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).