UP Election 2022: উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কার তুরুপের তাস, কংগ্রেসের পোস্টার গার্ল এবার বিজেপিতে? চর্চা রাজনৈতিক মহলে
বুধবার এ বিষয়ে প্রিয়াঙ্কা মৌর্যকে জিজ্ঞাসা করা হলে তিনি বেশ ইঙ্গিতপূর্ণ উত্তরই দেন। সংবাদ সংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা মৌর্য বলেন, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে যো গুঞ্জন শোনা যাচ্ছে, তা সম্ভবত ঠিক।
লখনউ, ২০ জানুয়ারি: বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। কখনও যোগী মন্ত্রিসভা থেকে বিধায়ক ছিনিয়ে নিচ্ছে সমাজবাদী পার্টি, আবার কখনও মুলায়ম সিং যাদবের পুত্রবধূকে পদ্ম শিবিরে নিয়ে আসছেন আদিত্যনাথরা (Yogi Adityanath)। সবকিছু মিলিয়ে উত্তরপ্রদেশে (UP Election 2022) বিধিনসভা নির্বাচন উপলক্ষ্যে গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে। এবার কংগ্রেসের লড়কি হু লড় সকতি হু স্লোগানের মুখ প্রিয়াঙ্কা মৌর্যকে নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। রিপোর্টে প্রকাশ, মহিলা কংগ্রেসের (Congress) অন্যতম প্রধান মুখ প্রিয়াঙ্কা মৌর্য এবার বিজেপিতে যোগ দিতে পারেন। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে পদ্ম শিবিরের কারও তরফে মুখ খোলা হয়নি।
বুধবার এ বিষয়ে প্রিয়াঙ্কা মৌর্যকে জিজ্ঞাসা করা হলে তিনি বেশ ইঙ্গিতপূর্ণ উত্তরই দেন। সংবাদ সংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা মৌর্য বলেন, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে যো গুঞ্জন শোনা যাচ্ছে, তা সম্ভবত ঠিক। তিনি বলেন, 'আমি অনেক কাজ করেছি। অথচ যোগ্য হওয়া সত্ত্বেও আমায় টিকিট দেওয়া হল না।' লড়কি হু লড়সকতি হু একটি স্লোগান, যা দিয়ে কংগ্রেস উত্তরপ্রদেশে ভোট বৈতরণী পার করতে চাইছে, অথচ তাঁকেই টিকিট দেওয়া হল না বলে ক্ষোভ উগরে দেন প্রিয়াঙ্কা মৌর্য ( Priyanka Maurya)।
উত্তরপ্রদেশের মহিলা কংগ্রেসের সহসভানেত্রী প্রিয়াঙ্কা মৌর্য আরও বলেন, দল বদলের বিষয়ে শিগগিরই তিনি সদ্ধান্ত নেবেন। প্রসঙ্গত উত্তরপ্রদেশে লড়কি হু লড় সকতি হু, এই স্লোগানের পুরোধা প্রিয়াঙ্কা গান্ধী গোটা রাজ্য জুড়ে জোর কদমে প্রচার শুরু করেছেন। এবারে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gnadhi) কতটা সফল হতে পারেন, সে দিকেই তাকিয়ে প্রায় গোটা দেশ।
(The above story first appeared on LatestLY on Jan 20, 2022 11:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

