UP Shocker: বন্ধুদের দিয়ে নিজের বোনকে গণধর্ষণের পর খুন করাল দিদি!

প্রেমিক ও তার কয়েকজন বন্ধুদের দিয়ে নিজের নাবালিকা বোনকে গণধর্ষণ (Gangrape) করিয়ে খুন করাল দিদি। চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri)। আখের খেত থেকে ১২ বছরের নাবালিকার বিকৃত দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

UP Shocker: বন্ধুদের দিয়ে নিজের বোনকে গণধর্ষণের পর খুন করাল দিদি!
Representational Image. (Photo Credit: File Photo)

লখিমপুর খেরি, ৩০ জুন: প্রেমিক ও তার কয়েকজন বন্ধুদের দিয়ে নিজের নাবালিকা বোনকে গণধর্ষণ (Gangrape) করিয়ে খুন করাল দিদি। চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri)। আখের খেত থেকে ১২ বছরের নাবালিকার বিকৃত দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দিদির সঙ্গে এক যুবকের সম্পর্ক ছিল এবং সেই বিষয়টি জানতে পেরে যায় মৃত নাবালিকা। এরপর বড় দিদি তার প্রেমিক এবং প্রেমিকের পাঁচ বন্ধুকে বলে নাবালিকাকে শিক্ষা দিতে। সে বোনকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল ৬ জন। তাদের মধ্যে ৪ জন নাবালিকাকে পালাক্রমে ধর্ষণ করে এবং ২ জন জায়গাটি পাহারা দিতে থাকে। গণধর্ষণের পর নাবালিকার চোখ খুবলে বের করে নেওয়া হয়। এরপর শ্বাসরোধ করে খুন করা হয়। একটি আখ খেতে নাবালিকার বিকৃত দেহ ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। আরও পড়ুন: Uddhav Thackeray Resigned: আস্থাভোটের আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা উদ্ধব ঠাকরের

বোনের মৃত্যুর পর বড় দিদি বাড়িতে ফিরে একেবারে স্বাভাবিক আচরণ করতে শুরু করে। এদিকে ছোট মেয়েকে খুঁজে না মেয়ে চিন্তা বাড়তে থাকে মা-বাবার। বোনের বিষয়ে জিজ্ঞাসা করলে দিদি জানায় যে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে আখের খেতে গিয়েছে। পরে ওই জায়গা থেকেই মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার সঞ্জীব সুমন বলেন, "ঘটনাটি অভিযুক্তের মনে তার ছোট বোনের প্রতি ঘৃণার মাত্রা প্রকাশ করে। তার বোনকে খুন করার পর, সে বাড়িতে ফিরে এসে এমন আচরণ করেছিল যেন সবকিছু স্বাভাবিক ছিল। সকল অভিযুক্তই প্রাপ্তবয়স্ক এবং তাদের গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।"

(The above story first appeared on LatestLY on Jun 30, 2022 08:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).