India-Pakistan Conflict: পাকিস্তানকে এবার চরম শিক্ষা দিতে হবে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে মন্তব্য কংগ্রেস নেতা অজয় রাইয়ে

৩ ঘন্টার ব্যবধান। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতে ফের ড্রোন হামলা করল পাকিস্তান। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে ছিলেন এই হামলার কথা।

India-Pakistan Conflict: পাকিস্তানকে এবার চরম শিক্ষা দিতে হবে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে মন্তব্য কংগ্রেস নেতা অজয় রাইয়ে

৩ ঘন্টার ব্যবধান। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতে ফের ড্রোন হামলা করল পাকিস্তান। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে ছিলেন এই হামলার কথা। তবে শুধু জম্মু-কাশ্মীরেই নয়, বিগত কয়েক মুহূর্তের মধ্যে রাজস্থান, গুজরাট, পঞ্জাবেরও একাধি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। যদিও সবকটি হামলাই প্রতিহত করা হয়েছে। এদিকে এই জঘন্য ঘটনার নিন্দা শুরু করেছে ভারতের রাজনৈতিক নেতারা।

পাকিস্তানের নিন্দা কংগ্রেস নেতার

শনিবার এই ঘটনার প্রতিবাদে উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই (Ajay Rai) বলেন, এটা কোন ধরনের চুক্তি যে পাকিস্তান ৩ ঘন্টার মধ্যে ফের হামলা করল? আবারও শ্রীনগর, রাজৌরি, আখনুর, পুঞ্চ, নৌসেরা সহ একাধিক জায়গায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর ভারত সরকার যে সিদ্ধান্তই নেবে না কেন, আমরা তাতে সমর্থন করব। পাকিস্তানকে এবার চরম শিক্ষা দিতেই হবে।

দেখুন পোস্ট

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

প্রসঙ্গত, শনিবার ফের একাধিক সীমান্ত এলাকা থেকে পাকিস্তানের ড্রোন হা্মলার খবর আসছে। যদিও সেই সমস্ত হামলা মাঝ আকাশেই প্রতিহত করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। তবে প্রশ্ন উঠছে, পাক প্রধানমন্ত্রী বা সরকারের সিদ্ধান্তের বিপরীতে যাচ্ছে পাক সেনা আধিকারিকরা। আর সেটা বোঝানোর জন্যই কী যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরে হামলা করা হল?

(The above story first appeared on LatestLY on May 10, 2025 10:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).