Bareilly Horror: যোগীরাজ্যে অনাচার! মদের ঘোরে দুটি কুকুরের কান ও লেজ কাটল দুই যুবক
সম্প্রতি বারেলিতে মদের ঘোরে দুই যুবক একটি কুকুরের কান ও অন্য একটি কুকুরের লেজ কেটে রক্তাক্ত অবস্থায় তাদের ঘরে বন্ধ করে রাখে।
বারেলি: মদের ঘোরে (Influence of alcohol) একটি কুকুরের (dog) কান (ear) ও অন্য একটি কুকুরের লেজ (tail) কেটে নেওয়ার (cut off) অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। পরে রক্তাক্ত অবস্থায় কুকুর দুটিকে একটি ঘরে আটকে রাখে। পাশবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারেলিতে (Bareilly)। পশুপ্রেমীদের তরফে এই বিষয়ে অভিযোগ দায়ের হওয়ার পরেই দুই যুবক পালিয়ে গেছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বারেলিতে মদের ঘোরে দুই যুবক একটি কুকুরের কান ও অন্য একটি কুকুরের লেজ কেটে রক্তাক্ত অবস্থায় তাদের ঘরে বন্ধ করে রাখে। পাশাপাশি কুকুরের কানটি (ear) খেয়ে নেয় বলেও অভিযোগ। বিষয়টি জানতে পেরে পিপিল ফর অ্যানিমাল অর্গনাইজেশনের (People for Animal organization) এক সদস্য সত্যম গৌর (Satyam Gaur) কুকুর দুটিকে ঘর থেকে উদ্ধার করে (rescued) পশু চিকিৎসকের (vetanory doctor) কাছে নিয়ে যান। অন্যদিকে ধীরাজ (Dheeraj) নামে এক পশুপ্রেমী (animal activist) এই বিষয়ে পুলিশের কাছে একটি অভিযোগও (complaint) দায়ের (lodged) করেন। আরও পড়ুন: Delhi Acid Attack: অ্যাসিড হামলায় আক্রান্ত ছাত্রীর মুখে ক্ষত, চোখে আঘাত, চিকিৎসা আইসিইউতে
এপ্রসঙ্গে বারেলি থানার ইন্সপেক্টর দয়া শঙ্কর জানান, রিপোর্টের (report) ভিত্তিতে খুব তাড়াতাড়ি উপযুক্ত ব্যবস্থা (action) নেওয়া হবে। তবে অভিযুক্ত দুই যুবক এখন পলাতক (absconding)।
(The above story first appeared on LatestLY on Dec 14, 2022 08:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

