Thalapathy Vijay Launches Political Party: রাজনীতিতে 'খেলা শুরু' সুপারস্টার থালাপতি বিজয়ের, তবে 'খেলা হবে না' লোকসভা ভোটে
লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) মুখে নিজের আলাদা রাজনৈতিক দল আনলেন দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয় (Thalapathy Vijay)।
লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) মুখে নিজের আলাদা রাজনৈতিক দল আনলেন দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয় (Thalapathy Vijay)। তিনিই এখন তামিল সিনেমার সবচেয়ে বেশী পারিশ্রমিক নেওয়া অভিনেতা। দক্ষিণ ভারতের সিনেমার তারকাদের নিজেদের দল খোলার রেওয়াজটা বেশ পুরনো। এনটি রামারাও, জয়ললিতা থেকে রজনিকান্ত, কমল হাসান, পবন কল্যাণরা নিজেদের রাজনৈতিক দল খুলে ভোটের ময়দানে নেমেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন চলেছেন বিজয়ও। বিজয়ের নতুন দলের নাম হল,'তামিলিগা ভেত্রি কাজাঘাম'। নিজের সিনেমার জগতের ফ্যান ব্যাসকে ইভিএমে নিয়ে আসতে চান তিনি। তবে আসন্ন লোকসভা ভোটে লড়বে না বিজয়ের সদ্য গঠিত দল।
কোনও রাজনৈতিক দলকেই আসন্ন লোকসভা ভোটে প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও সমর্থন করবে না TVK। বিজয়ের লক্ষ্য হল, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসা। সেই লক্ষ্যে, সিনেমা ছেড়ে পুরো সময়ের রাজনীতিবিদ হচ্ছেন ৪৯ বছরের জোসেফ বিজয় চন্দ্রশেখর (ভক্তদের কাছে শুধু বিজয়)। আগামী দু বছর রাজ্যের সব প্রান্তের দলের সংগঠন গড়া, মানুষকে কাছে টানার বার্তা নিয়ে রাজ্য সফরে বেরোবেন থালাপতি বিজয়।
মনে করা হচ্ছে, রাজ্যের ক্ষমতাসীন ডিএমকে-র সঙ্গে সরাসরি লড়াইয়ে যাবে বিজয়ের দল। সেক্ষেত্রে তামিলনাড়ু মুখ্যমন্ত্রীর ছেলে এমকে স্টালিনের পুত্র উদয়ানিধির সঙ্গে সরাসরি টক্কর হতে পারে বিজয়ের। এবার দেখার তিনি বিজেপি, এআইএডিএমেকর সঙ্গে হাত মেলান কি না।
ক দিন আগেই নিজের ফ্যান ক্লাবের সাধারণ সভায় সিদ্ধান্ত হওয়ার পর বিজয় তার রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের নিয়ম মেনে নথিভুক্ত করতে চলেছেন। দক্ষিণের এই মহাতারকা নিজেকে দলের সভাপতি হিসেবে ঘোষণা করেন।
তামিলনাড়ু, কেরলে বিজয়ের ভক্ত সংখ্যা অনেক। গত ডিসেম্বরে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে হওয়া ভয়াবহ বন্যার সময় বিজয় ও তার ফ্যান ক্লাব বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়ে ত্রান দেয়। উদ্ধার কাজও যোগ দিয়েছিলেন তাঁরা। তামিলনাড়ুর স্থানীয় নির্বাচনে বিজয়ের ফ্যান ক্লাবের শীর্ষ পদে থাকা কয়েকজন ভোট দাঁড়িয়ে সফলতা পেয়েছিলেন। ২০১৮ সালে তামিলনাড়ুর থুথুকুড়িতে পুলিশের গুলিতে নিহত মানুষদের পাশে দাঁড়িয়ে রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছিলেন বিজয়।
(The above story first appeared on LatestLY on Feb 02, 2024 04:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

