Sex Racket Busted: গোয়ায় বড় মধুচক্র থেকে উদ্ধার মুম্বইয়ের অভিনেত্রী সহ তিন মহিলা, গ্রেফতার হায়দরাবাদের ব্যবসায়ী
গোয়ার পানাজিতে বড়সড় মধুচক্র বা যৌনচক্র (Sex Racket)-এর পর্দাফাঁস করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পানাজির কাছে এক হোটেলে হানা দেয় গোয়া পুলিশ।
পানাজি, ১৯ মার্চ: গোয়ার পানাজিতে বড়সড় মধুচক্র বা যৌনচক্র (Sex Racket)-এর পর্দাফাঁস করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পানাজির কাছে এক হোটেলে হানা দেয় গোয়া পুলিশ। আপত্তিকর অবস্থায় সেই মধুচক্র থেকে উদ্ধার করা হয় তিন মহিলা। এই তিন মহিলার মধ্যে একজন মুম্বইয়ে টিভি অভিনেত্রী বলে জানা গিয়েছে। বাকি দুই মহিলা হায়দরাবাদের মডেল বলে খবর।
রীতিমত পরিকল্পনা করে জাল সাজিয়ে এই মধুচক্রের হদিশ পায় পুলিশ। ভুয়ো ফোন করে ওই চক্রের পান্ডাকে ডাকে পুলিশ। ভুয়ো ক্রেতা সেজে গোয়ার সানগোলাদা গ্রামে ৫০ হাজার টাকায় হায়দরাবাদের সেই মডেল মহিলার সঙ্গে হোটেলে গিয়ে দেহব্যবসার পুরো চক্রকে ধরে ফেলে পুলিশের দুই কর্মী। হোটেলের মধ্যে রমরমিয়ে চলছিল দেহব্যবসা। আরও কেউ জড়িতে আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। আরও পড়ুন: খারকিভে মৃত মেডিকেল পড়ুয়ার মৃতদেহ ফিরবে ২১ মার্চ, জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী
দেখুন টুইট
Sex Racket Busted in Goa: Crime Branch Rescues 3 Women Including Mumbai TV Actress in Panaji, - LatestLY https://t.co/SNgcdqypse
— News (@hyd) March 19, 2022
গোয়ার ক্রাইম ব্র্যাঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মধুচক্র থেকে উদ্ধার হওয়া তিন মহিলার বয়স ৩০ থেকে ৩৭-র মধ্যে। গত বৃহস্পতিবার এই তিন মহিলাকে নিয়ে গোয়ায় এসেছিল ২৬ বছরের এক হায়দরাবাদের ব্যবসায়ী যুবক। মধুচক্রের দায়ে সেই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গোয়ায় মধুচক্রের হদিশ নতুন কিছু নয়। তবে করোনার দাপট কমার পর গোয়ায় মধুচক্র ফাঁস হওয়ার কিছু ঘটনা সামনে আসছে।
(The above story first appeared on LatestLY on Mar 19, 2022 01:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

