India-Pakistan Ceasefire: সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান, দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের
ভারত-পাকিস্তান আর একে অপরকে হামলা করবে না, এমন দাবিই করেছে হোয়াইটহাউস। গত কয়েক দিন ধরেই ভারত ও পাকিস্তানের বিদেশ মন্ত্রকের সঙ্গে সরাসরি যোগাযোগে ছিল ট্রাম্প প্রশাসন।
India-Pakistan Conflict: ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়ে গিয়েছে। এমন কথাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদসংস্থা রয়টার্সে প্রকাশিত হয়েছে এই খবর। ভারত-পাকিস্তান আর একে অপরকে হামলা করবে না, এমন দাবিই করেছে হোয়াইটহাউস। গত কয়েক দিন ধরেই ভারত ও পাকিস্তানের বিদেশ মন্ত্রকের সঙ্গে সরাসরি যোগাযোগে ছিল ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্টের এমন দাবির পর ওয়াঘার সীমান্তের দুই দেশের মধ্যে উত্তেজনা কমে কি না সেটাই দেখার। ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধ করতে মধ্যস্থতা করতে চেয়েছিলেন ট্রাম্প।
ট্রাম্পের দাবির পর ভারত-পাক উত্তেজনা কমবে কি
এখনও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ ট্রাম্প, ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা থামাতে এই ইচ্ছাপ্রকাশ করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, "দুটি দেশের সঙ্গেই তাঁর সম্পর্ক দারুণ এবং যুযুধান দু’দেশের সঙ্গে তিনি মানিয়ে চলতে পারেন।"ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতকে ভীষণ ভয়াবহ বলে ব্যাখা করেছিলেন ট্রাম্প। আরও পড়ুন- India-Pakistan Conflict: সামরিক সংঘাত থামিয়ে কূটনীতির পথে সমাধানের পরামর্শ, জয়শঙ্কর এবং পাক উপ-মুখ্যমন্ত্রীকে ফোন সৌদি বিদেশমন্ত্রীর
পাকিস্তানে গিয়ে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত, পাকিস্তান শেলিং করেছে
প্রসঙ্গত, পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর, জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে পাকিস্তানের মাটিতে 'অপারেশন সিঁদুর' চালায় ভারত। সেখানকার সাধারণ মানুষদের কোনও ক্ষতি না করে, বা সেনা ঘাঁটিতে হামলা না চালিয়েই, শুধুমাত্র পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেই অভিযান চালিয়েছিল ভারত। কিন্তু পাকিস্তান ক্রমাগত শেলিং করে ভারতের সাধারণ মানুষের ওপর হামলা চালায়। পাকিস্তানের সেলিংয়ে ভারতের পুঞ্চে বেশ কয়েকজন সাধারণ মানুষ মারা যায়।
ভারত-পাকিস্তানের য়ুদ্ধবিরতি
I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire, said US President Donald Trump: Reuters reported pic.twitter.com/PcjBojJGqk
— ANI (@ANI) May 10, 2025
দুই পক্ষের সঙ্গে আলোচনায় ছিল মার্কিন প্রশাসন
ট্রাম্পের ডেপুটি তথা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ভারত-পাকিস্তানকে সংযত হতে বললেও পরে দাবি করেছিলেন, দুই দেশের যুদ্ধের মধ্যে ঢুকবে না মার্কিন প্রশাসন।
(The above story first appeared on LatestLY on May 10, 2025 05:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

