Tina Nandy Viral Video: সরকারি সার্কিট হাউসে কী বিশেষ সুবিধা পেয়েছিলেন! বিস্ফোরক দাবি অ্যাডাল্ট তারকা টিনা নন্দী-র

Tina Nandy Viral Video: সরকারি সার্কিট হাউসে ‘অ্যাডাল্ট’ ফিল্ম তারকা টিনা নন্দীর গোপন প্রাতরাশ ও ভিআইপি আতিথেয়তা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়াল।

Tina Nandy Viral Video: সরকারি সার্কিট হাউসে কী বিশেষ সুবিধা পেয়েছিলেন! বিস্ফোরক দাবি অ্যাডাল্ট তারকা টিনা নন্দী-র
Tina Nandy Speaks Out After Rourkela Circuit House Row (Photo Credits: Instagram/@tinanandy_backup_id)

Tina Nandy Viral Video: সরকারি সার্কিট হাউসে ‘অ্যাডাল্ট’ ফিল্ম তারকা টিনা নন্দীর গোপন প্রাতরাশ ও ভিআইপি আতিথেয়তা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়াল। সোশ্যাল মিডিয়ায় সেই সফরের পুরোনো ভিডিও পুনরায় ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক। সরকারি সার্কিট হাউস যেখানে কেবল মন্ত্রী, বিধায়ক বা উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের জন্য সংরক্ষিত, সেখানে একজন বেসরকারি প্রচারমূলক কাজের জন্য আসা তারকা কীভাবে ঘর পেলেন, তা নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।

মুখ খুললেন টিনা নন্দী

ভিডিওটি প্রকাশ্যে আসার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন টিনা নন্দী। তিনি দাবি করেছেন, রৌরকেল্লার ‘গেহানা ট্রেড গোল্ড প্রাইভেট লিমিটেড’-এর একটি বাণিজ্যিক প্রচারের কাজে তিনি সেখানে গিয়েছিলেন। সংস্থাটির ডিরেক্টর এডউইন এ নায়ার তাঁকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। টিনার বক্তব্য, “আমি কোনো পর্ন ভিডিওর শুটিং করতে সেখানে যাইনি। তাছাড়া আমি এখন আর এই ধরনের কাজ করিও না। ওই সার্কিট হাউসে আমি মাত্র ১০ মিনিটের জন্য গিয়েছিলাম, সেখানে কোনো রাত কাটাইনি।” তিনি আরও জানান, পুরো যাতায়াত ও থাকার ব্যবস্থা করেছিল ওই বেসরকারি সংস্থার সিইও।

দেখুন ভিডিও

বিলাসবহুল অডি গাড়িতে চড়ে যাতায়াত

ঝাড়সুগুড়া বিমানবন্দর থেকে রৌরকেল্লা পর্যন্ত একটি বিলাসবহুল অডি গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, রৌরকেল্লার একটি ট্রাভেল এজেন্সির থেকে ওই গাড়িটি বুক করা হয়েছিল। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে—যার মধ্যে রয়েছে এক অবসরপ্রাপ্ত এসপি-র ছেলে, একটি ট্রাভেল এজেন্সির মালিক এবং ওই বেসরকারি সংস্থার সহ-মালিক।

দেখুন এই বির্তকে কী বলছেন টিনা নন্দী

 

View this post on Instagram

 

A post shared by Tina Nandy (@tinanandy_backup_id)

কী জানাচ্ছে প্রশাসন

পানপোষের সাব-কালেক্টর চন্দ্রকান্ত মল্লিক অবশ্য জানিয়েছেন, কোনো অভিনেত্রীর সার্কিট হাউসে থাকার বিষয়টি সম্পর্কে তাঁর কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। পশ্চিম রেঞ্জের ডিআইজি ব্রিজেশ রাই বলেন, “সরকারি নিয়ম অমান্য করে কার নির্দেশে ওই বুকিং হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। রৌরকেল্লা সার্কিট হাউসের বিগত কয়েক মাসের অতিথিদের তালিকা এবং বুকিং প্রসিডিউর চেয়ে পাঠানো হয়েছে।”

বাববার এই সার্কিট হাউসকে ঘিরে বিতর্ক

উল্লেখ্য, রৌরকেল্লা সার্কিট হাউসকে ঘিরে বিতর্ক এই প্রথম নয়। এর আগেও এই সরকারি ভবনে অভিযান চালিয়ে পুলিশ অস্ত্রসহ একাধিক সমাজবিরোধীকে গ্রেফতার করেছিল। সেই ঘটনায় কেন্দ্রীয় উপজাতি বিষয়কমন্ত্রী জুয়েল ওরামের স্থানীয় প্রতিনিধি তথা যুব বিজেপি নেতা প্রকাশ পাসওয়ানকে গ্রেফতার করা হয় এবং পরে দল থেকে বহিষ্কার করা হয়। এবার টিনা নন্দীর ‘ভিআইপি সার্কিট হাউস স্টে’ বিতর্ক প্রশাসনকে নতুন করে চরম অস্বস্তিতে ফেলল।

 

(The above story first appeared on LatestLY on Sep 14, 2026 08:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).