Farmers' Talks With Centre: অষ্টম দফার বৈঠকেও মিলল না রফাসূত্র, ১৫ জানুয়ারি ফের মুখোমুখি কৃষক সংগঠন-কেন্দ্র
কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনের অষ্টম দফার বৈঠকেও মিলল না কোনও সমাধান সূত্র। নয়াদিল্লির বিজ্ঞান ভাবনে (Vigyan Bhawan) এদিন কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রের শীর্ষ আধিকারিকরা। কৃষকদের দাবি একটাই, কেন্দ্রের তিন কৃষি বিরোধী আইন (farm laws) প্রত্যাহার। যেটি গত বছর সেপ্টেম্ব মাসে লাগু করা হয়েছিল। তবে কেন্দ্র কৃষকদের এই দাবি মানতে নারাজ। কেন্দ্র আইনে অদলবদল আনতে পারে কিন্তু এই আইন বাতিলের দাবিতে একেবারেই রাজি নয় কেন্দ্র। আগামী ১৫ জানুয়ারি ফের অর্থাৎ নবম দফা বৈঠকের দিন স্থির হয়েছে।
নয়াদিল্লি, ৮ জানুয়ারি: কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনের অষ্টম দফার বৈঠকেও মিলল না কোনও সমাধান সূত্র। নয়াদিল্লির বিজ্ঞান ভাবনে (Vigyan Bhawan) এদিন কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রের শীর্ষ আধিকারিকরা। কৃষকদের দাবি একটাই, কেন্দ্রের তিন কৃষি বিরোধী আইন (farm laws) প্রত্যাহার। যেটি গত বছর সেপ্টেম্ব মাসে লাগু করা হয়েছিল। তবে কেন্দ্র কৃষকদের এই দাবি মানতে নারাজ। কেন্দ্র আইনে অদলবদল আনতে পারে কিন্তু এই আইন বাতিলের দাবিতে একেবারেই রাজি নয় কেন্দ্র। আগামী ১৫ জানুয়ারি ফের অর্থাৎ নবম দফা বৈঠকের দিন স্থির হয়েছে।
একাধিক কৃষক সংগঠনের ৪০ জন নেতা এদিন বৈঠকে হাজির ছিলেন। অপরদিকে কেন্দ্রের তরফে হাজির ছিলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, রেল এলং খাদ্যমন্ত্রী পীযূশ গোয়েল এবং শিল্প প্রতিমন্ত্রী সোম প্রকাশ। সূত্রের খবর, এদিনের আলোচনা কিছুক্ষণের মধ্যেই তর্কাতর্কির পর্যায়ে পৌঁছে গেছিল। আরও পড়ুন: Suvendu Adhikari in Nandigram: দিলীপ, কৈলাস, মুকুলের উপস্থিতিতে আজ নন্দীগ্রামে শুভেন্দুর সভা, সরগরম রাজ্য রাজনীত
অষ্ঠম দফার কথোপকথনেও যে সমস্যার কোনও সমাধান হয়নি, সেটি বৈঠক শেষেই জানিয়ে দেন নরেন্দ্র সিং তোমর। তিনি বলেন, "তিন কৃষি আইন নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিন আইন বাতিল ছাড়া আর কোনও উপায় রয়েছে কিনা, সেই বিষয়টি আমরা কৃষকদের কাছে জানতে চেয়েছি। আইন বাতিলের বদলে ওঁরা যদি অন্য কোনও উপায় বলেন, তাহলে আমরা সেটিই মেনে নেব।"
Those supporting the protest are of the view that the laws be repealed & there are many others who support the laws. Govt is continuously talking to the unions who want these laws be repealed. We also give appointment to those supporting the laws, when they request us: Agri Min https://t.co/xL7q2BlF2a pic.twitter.com/5gD2OyWzds
— ANI (@ANI) January 8, 2021
বৈঠক চলাকালীন কৃষক নেতাদের হাতে দেখা মেলে বেশ কিছু প্ল্যাকার্ডের। সবক'টি প্ল্যাকার্ডেই লেখা ছিল, "আমরা হয় জিতব নয়তো মরব।" বৈঠক শেষে অল ইন্ডিয়া কিষাণ সভার সাধারণ সভাপতি হান্নান মোল্লা জানান, "আজকের বৈঠকে গরম পরিস্থিতি তৈরি হয়েছিল। আইন প্রত্যাহার ছাড়া আমাদের আর কোনও দাবি নেই বলে স্পষ্ট জানিয়েছি আমরা। আমরা কোনও আদালতে যাব না। তবে এভাবেই আমরা আমাদের আন্দোলন জারি রাখব। ২৬ জানুয়ারি পরিকল্পনা মতই আমরা প্যারেড করব।"
(The above story first appeared on LatestLY on Jan 08, 2021 07:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

