Coronavirus Cases In India: দেশে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখেরও বেশি রোগী

দেশে করোনাভাইরাস (Coronavirus) থেকে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখেরও বেশি। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ হাজার ৯১ জন। যা এখনও পর্যন্ত একদিনের হিসেবে রেকর্ড। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৩.৬৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) আজ এই তথ্য জানিয়েছে। বুধবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) ২৮ লাখ ছুঁই ছুঁই। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৩১ জন।

Coronavirus Cases In India: দেশে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখেরও বেশি রোগী
করোনাভাইরাস(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৯ অগাস্ট: দেশে করোনাভাইরাস (Coronavirus) থেকে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখেরও বেশি রোগী। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ হাজার ৯১ জন। যা এখনও পর্যন্ত একদিনের হিসেবে রেকর্ড। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৩.৬৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) আজ এই তথ্য জানিয়েছে। বুধবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) ২৮ লাখ ছুঁই ছুঁই। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৩১ জন।

গতকাল সারাদিনে করোনার বলি ১ হাজার ৯২ জন। সবমিলিয়ে দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ৫২ হাজার ৮৮৯ জন। এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্ত ২৭ লক্ষ ৬৭ হাজার ২৭৪ জন। এই মুহূর্তে সংক্রামিত ৬ লাখ ৭৬ হাজার ৫১৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৮৭১ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, সংক্রামিতর সংখ্যা দেশে প্রায় ৭ লাখের কাছাকাছি। আরও পড়ুন: Coronavirus Cases In India: ১ দিনে সংক্রামিত ৬৪ হাজার ৫৩১ জন, ভারতে মোট করোনা আক্রান্ত ২৭.৬৭ লাখ ছাড়িয়ে গেল

বুধবার আইসিএমআর জানিয়েছে, মঙ্গলবার ১৮ আগস্ট পর্যন্ত দেশে ৩ কোটি ১৭ লক্ষ ৪২ হাজার ৭৮২টি নমুনার করোনা টেস্ট হয়েছে। শুধু গতকাল মঙ্গলবারেই ৮ লাখ ১ হাজার ৫১৮ জনের করোনা টেস্ট হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে তৃতীয় করোনা বিধ্বস্ত দেশ হল ভারত। এদিকে ৬ লাখ ১৫ হাজার ৪৭৭ জন আক্রান্তকে নিয়ে দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনার বলি ২০ হাজার ৬৮৭ জন। এরপর ৩ লাখ ৪৯ হাজার ৬৫৪ জন মোট আক্রান্তকে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে মৃত্যু মিছিলে শামিল ৬ হাজার সাত জন। সংক্রমণের নিরিখে দাক্ষিণাত্যের রাজ্যগুলি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের পর একে একে রয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার।

(The above story first appeared on LatestLY on Aug 19, 2020 01:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).