Jammu Kashmir: ইটের জবাব পাথরে, ফের দুই জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা

অন্যদিকে পুলাওয়ামার ত্রাল এলাকার জইশ জঙ্গি আমির নাজির ওয়ানির বাড়িতেও বিস্ফোরণ ঘটায় ভারতীয় সেনা।

Jammu Kashmir: ইটের জবাব পাথরে, ফের দুই জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা
জঙ্গির বাড়ি (ছবিঃX)

নয়াদিল্লিঃ পহেলগাঁওয় (Pahalgam Terror Attack) হত্যাকাণ্ডে ফুঁসছে গোটা দেশ। জঙ্গিহানার পরই কাশ্মীরে (Jammu Kashmir) একের পর এক সন্ত্রাসবাদীদের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এবার ফের দুই ঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিল ভারতীয় সেনা। এই নিয়ে ৪৮ ঘণ্টায় মোট ১০ জন জঙ্গি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। জানা গিয়েছে, আদিনান সাফি নামে এক জঙ্গির বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া হয়। জম্মু-কাশ্মীরের সোপিয়ানের বাসিন্দা আদনান। বিগত এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সে, এমনটাই খবর। \

ফের ধূলিসাৎ করে দেওয়া হল আরও ২ জঙ্গির  বাড়ি

অন্যদিকে পুলাওয়ামার ত্রাল এলাকার জইশ জঙ্গি আমির নাজির ওয়ানির বাড়িতেও বিস্ফোরণ ঘটায় ভারতীয় সেনা। আমিরের বয়স ২১। দীর্ঘদিন আগেই জঙ্গি দলে নাম লিখিয়েছে আমির। পাশাপাশি শনিবার লস্কর-ই-তৈবার আরেক জঙ্গি ফারুক আহমেদের বাড়িতেও বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে পুলওয়ামার মুরান গ্রামের বাসিন্দা সন্দেহভাজন জঙ্গি এহসান আলি হকের বাড়িও ধূলিসাৎ করে দেওয়া হয়। এই এহসান ২০১৮ সালে ২০১৮ সালে এহসান আলি পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নেয়। এরপর ভারতে ফিরে বিভিন্ন জঙ্গি কার্যকলাপে যুক্ত হয় বলে খবর।

ইটের জবাব পাথরে, ফের দুই জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা

(The above story first appeared on LatestLY on Apr 27, 2025 10:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).