Mukesh Ambani House: অ্যান্টিলার সামনে উদ্ধার হওয়া গাড়িটি চুরির, মালিকের খোঁজ চালাচ্ছে মুম্বই পুলিশ

ধনকুবের মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলার সামনে উদ্ধার হওয়া জিলেটিন স্টিক বোঝাই গাড়িটি বিক্রলি থেকে চুরি করা হয়, বলে পুলিশ সূত্রে খবর। গাড়ির চেসিস নম্বরটি ক্ষতিগ্রস্ত হলেও আসল মালিকের খোঁজ চালাচ্ছে মুম্বই পুলিশ। মুম্বইয়ে মুকেশ আম্বানির অ্যান্টিলার বাড়ির কাছেই দীর্ঘক্ষণ গাড়িটি দাঁড়িয়ে থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা পুলিশে খবর দিলে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ।

Mukesh Ambani House: অ্যান্টিলার সামনে উদ্ধার হওয়া গাড়িটি চুরির, মালিকের খোঁজ চালাচ্ছে মুম্বই পুলিশ
মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলা (Photo Credits: IANS)

মুম্বই, ২৬ ফেব্রুয়ারি: ধনকুবের মুকেশ আম্বানির বাড়ি (Mukesh Ambani's House) অ্যান্টিলার (Antilia) সামনে উদ্ধার হওয়া জিলেটিন স্টিক (Gelatin Stick) বোঝাই গাড়িটি বিক্রলি থেকে চুরি করা হয়, বলে পুলিশ সূত্রে খবর। গাড়ির চেসিস নম্বরটি ক্ষতিগ্রস্ত হলেও আসল মালিকের খোঁজ চালাচ্ছে মুম্বই পুলিশ (Mumbai Police)। গতকাল

মুম্বইয়ে মুকেশ আম্বানির অ্যান্টিলার বাড়ির কাছেই দীর্ঘক্ষণ গাড়িটি দাঁড়িয়ে থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা পুলিশে খবর দিলে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ।

গাড়িটিতে তল্লাশি অভিযান চালিয়ে কুড়িটি জিলেটিন স্টিক ও একটি চিঠি উদ্ধার হয়েছে। এগুলো গাড়ির ভিতরে মুম্বই ইন্ডিয়ান্স লেখা একটি ব্যাগে রাখা ছিল। সেই চিঠিতে মুকেশ ও নীতা আম্বানিকে সম্বোধন করে লেখা ছিল, “এটি মহড়া মাত্র। পরের বার গোটা আম্বানি পরিবরাকে উড়িয়ে দেওয়া হবে।” বিষয়টি প্রকাশ্যে আসতেই মুম্বই পুলিশে তৎপরতা শুরু হয়েছে। দেশের বাণিজ্যনগরীতে জারি হয় চূড়ান্ত সতর্কতা। কে বা কারা এই ভয়ঙ্কর রসিকতা করেছে তা জানতে না পারলেও গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ। আরও পড়ুন, জিলেটিন স্টিক-সহ উড়িয়ে দেওয়ার হুমকি চিঠি আম্বানিকে, মুম্বইয়ে জারি চূড়ান্ত সতর্কতা

ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ২৮৬, ৪৬৫, ৪৭৩, ১২০-র বি ধারায় মামলা রুজু হয়েছে। অস্ত্র আইনেও মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। মুম্বইয়ের ওই এলাকাতে শুধু মুকেশ আম্বানির বাড়িই নয়, রয়েছে হেভিওয়েট নেতা, মন্ত্রী ও বলিউড সেলেবদের বাসবভন। তাই গোটা এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা বলবৎ হয়েছে। জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা।

গতকালই তৎপরতার সঙ্গে দুষ্কৃতীদের ধরতে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা তদন্ত শুরু করেছে। এই ঘটনার সত্যতা স্বীকার করেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

(The above story first appeared on LatestLY on Feb 26, 2021 01:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).