Surat Shocker: ১৩ বছরের ছাত্রের সঙ্গে পালালেন তরুণী শিক্ষিকা, গর্ভে ৫ মাসের সন্তান, চাঞ্চল্যকর ঘটনা সুরাটে
Surat Shocker: ১৩ বছরের কিশোরের সঙ্গে পালালেন ২৩-এর তরুণী। পুলিশের হাতে ধরা পড়তেই তরুণী জানালেন, তিনি অন্তঃসত্ত্বা। তাঁর গর্ভের সন্তানের বাবা ওই কিশোর। এমন আশ্চর্যজনক ঘটনায় মাথায় হাত খোদ পুলিশের। বাবা হবে তেরো বছরের কিশোর!
ঘটনাটি গুজরাটের (Gujarat) সুরাট জেলার। জানা যাচ্ছে, ওই কিশোরকে বাড়িতে পড়াতে আসতেন বছর ২৩-এর তরুণী। আর সেই আসা যাওয়ার মাঝেই শিক্ষিকা-ছাত্রের সম্পর্ক গড়িয়ে পৌঁছে যায় প্রেমিক-প্রেমিকার পর্যায়ে। যার পরিণতি কিশোর ছাত্রের হাত ধরে পালিয়ে যান তরুণী শিক্ষিকা। দুই পরিবারের তরফেই নিখোঁজের অভিযোগ দায়ের হয় থানায়। পুলিশ খোঁজখবর শুরু করে। ৪ দিনের মাথায় পুলিশের হাতে ধরে পড়েন শিক্ষিকা এবং ছাত্র।
কিশোর ছাত্রের সঙ্গে কেন পালিয়ে গিয়েছিলেন জিজ্ঞাসা করতেই তরুণী জানান, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। কিশোর ছাত্রই তাঁর সন্তানের বাবা। আর সেই কারণেই তাঁরা দুজন একসঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তরুণীর সেই দাবি শুনে তো চোখ কপালে ওঠে পুলিশের। তরুণী এও জানান, তাঁরা দুজন বহুবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। পুলিশি জেরায় কিশোর নিজেও শিক্ষিকার সঙ্গে যৌন সম্পর্ক গড়ার কথা স্বীকার করেছে। পুলিশ জানাচ্ছে, প্রাথমিকভাবে ওই নাবালক ছাত্রের মেডিক্যাল পরীক্ষায় দেখা গিয়েছে, বাবা হওয়ার জন্যে সম্পূর্ণভাবে উপযুক্ত সে।
(The above story first appeared on LatestLY on May 02, 2025 05:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

