Cyclone Nivar: বিধ্বংসী আকার নিতে পারে নিভার, ২৬ নভেম্বর ১৩ জেলায় ছুটি ঘোষণা তামিলনাড়ুর
নিভারের (Cyclone Nivar) ভয়াবহতা আঁচ করতে পেরে জাতীয় ছুটি ঘোষণা করল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এড়াপাড্ডি কে পালনস্বামী (Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami)। ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কায় ১৩ টি জেলায় ছুটি ঘোষণা করেছে সরকার। বুধবার রাতেই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়রে। ২৬ নভেম্বর চেন্নাই, থিরুভাল্লুর, ভিল্লুপুরাম, চেঙ্গালপাত্তু, কুড্ডালোর, নাগাপাত্তিনাম, থিরুভারুর, থানজাভুর, কাঞ্চিপুরম, থিরুভান্নামালাই মায়িলাদুথুরাইস আরিয়ালুর এবং পেরামবালুর।
চেন্নাই, ২৫ নভেম্বর: নিভারের (Cyclone Nivar) ভয়াবহতা আঁচ করতে পেরে জাতীয় ছুটি ঘোষণা করল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এড়াপাড্ডি কে পালনস্বামী (Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami)। ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কায় ১৩ টি জেলায় ছুটি ঘোষণা করেছে সরকার। বুধবার রাতেই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়রে। ২৬ নভেম্বর চেন্নাই, থিরুভাল্লুর, ভিল্লুপুরাম, চেঙ্গালপাত্তু, কুড্ডালোর, নাগাপাত্তিনাম, থিরুভারুর, থানজাভুর, কাঞ্চিপুরম, থিরুভান্নামালাই মায়িলাদুথুরাইস আরিয়ালুর এবং পেরামবালুর। পড়ুন: Cyclone Nivar: তুমুল বৃষ্টিতে অন্ধকার, বুধবারেই তামিলনাড়ুতে আছড়ে পড়তে চলেছে মারাত্মক ঘূর্ণিঝড় নিভার
মৌসম ভবন জানাচ্ছে, বুধবার গভীর রাতে অথবা বৃহস্পতিবার ভোরবেলা তামিলনাড়ু এবং পদুচেরিতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মামাল্লাপুরম এবং করাইকালের মাঝে আছড়ে পড়বে নিভার। প্রতি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার কিংবা সর্বাধিক ১৪৫ কিলোমিটার বেগে নিভার আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ক্ষয়ক্ষতির সম্ভাবনাকে মাথায় রেখে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরি উপকূলে ১২০০ বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে আরও ৮০০ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে তারাও নামবে উদ্ধার কাজে। ইতিমধ্যেই চেন্নাই ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৩১২ জনকে। তামিলনাড়ুতে সবমিলিয়ে ৭৭টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এর সবগুলিই ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষদের আশ্রয়ের জন্য একেবারে তৈরি।
(The above story first appeared on LatestLY on Nov 25, 2020 05:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

