Swara Bhasker Attacks Vivek Agnihotri: কাশ্মীর ফাইলসের পরিচালককে 'বিষাক্ত, ধর্মান্ধ' বলে আক্রমণ স্বরা ভাস্করের
সম্প্রতি দাদা সাহেব ফালকে পুরস্কার ইস্যুতে 'কাশ্মীর ফাইলসের' (Kashmir Files) পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে বিবাদে জড়ান সাংবাদিক মহম্মদ জুবের। মহম্মদ জুবের 'দাদাসাহেব ফালকে পুরস্কার' জেতা নিয়ে বিবেক অগ্নিহোত্রীর ট্যুইটের 'ফ্যাক্ট-চেক' করেন।
মুম্বই, ২৪ ফেব্রুয়ারি: এবার চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে (Vivek Agnihotri) আক্রমণ করলেন স্বরা ভাস্কর (Swara Bhasker)। বিবেক অগ্নিহোত্রীকে 'ধর্মান্ধ' বলে আক্রমণ করেন স্বরা। মুসলিম সম্প্রদায়ের মানুষকে প্রকাশ্যে, সামাজিক মাধ্যমে বার বার হেনস্থা, আক্রমণ করছেন বিবেক। ফলে পরিচালকের এই ধরনের ব্যবহারকে 'জঘন্য, বিষাক্ত, ধর্মান্ধ' বলে আক্রমণ করেন অভিনেত্রী। শুধু তাই নয়, বিবেক অগ্নিহেত্রার ব্যবহারকে 'অসুস্থ' বলেও মন্তব্য করেন স্বরা ভাস্কর।
সম্প্রতি দাদা সাহেব ফালকে পুরস্কার ইস্যুতে 'কাশ্মীর ফাইলসের' (Kashmir Files) পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে বিবাদে জড়ান সাংবাদিক মহম্মদ জুবের। মহম্মদ জুবের 'দাদাসাহেব ফালকে পুরস্কার' জেতা নিয়ে বিবেক অগ্নিহোত্রীর ট্যুইটের 'ফ্যাক্ট-চেক' করেন। যে খবর প্রকাশ্যে আসতেই বিবেক অগ্নিহোত্রী মহম্মদ জুবেরকে আক্রমণ করেন। সাংবাদিক মহম্মদ জুবেরকে, 'জিহাদি' বলে আক্রমণ করেন বিবেক অগ্নিহোত্রী।
কাশ্মীর ফাইলসের পরিচালকের ট্যুইট প্রকাশ্যে আসতেই তাঁকে পালটা আক্রমণ করেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।
(The above story first appeared on LatestLY on Feb 24, 2023 02:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

