Sadhvi Prachi On Swara Bhaskar: 'শ্রদ্ধার মত পরিণতি হতে পারে স্বরার', ফাহাদকে বিয়ে করায় অভিনেত্রীকে 'সতর্কতা' সাধ্বী প্রাচীর

সম্প্রতি সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে আইনি বিয়ে সারেন স্বরা ভাস্কর। মার্চে দিল্লিতে ফাহাদের সঙ্গে অভিনেত্রী সামাজিক বিয়ে সারবেন বলে জানান। ফাহাদের সঙ্গে আইনি বিয়ে সারার পরই তাঁর শ্রদ্ধা ওয়ালকরের মত অবস্থা হতে পারে বলে মন্তব্য করেন প্রাচী।

Sadhvi Prachi On Swara Bhaskar: 'শ্রদ্ধার মত পরিণতি হতে পারে স্বরার', ফাহাদকে বিয়ে করায় অভিনেত্রীকে 'সতর্কতা' সাধ্বী প্রাচীর
Sadvi Prachi On Swara Bhasker (Photo Credit: Twitter)

দিল্লি, ২২ ফেব্রুয়ারি: অভিনেত্রী স্বরা ভাস্করকে (Swara Bhasker) 'সাবধান' করলেন বিজেপি নেত্রী সাধ্বী প্রাচী (Sadvi Prachi)। বিজেপি নেত্রী বলেন, শ্রদ্ধা ওয়ালকরের যে পরিস্থিতি হয় আফতাব পুনাওয়ালার হাতে, স্বরা ভাস্করের ভাগ্যেও সেই একই ঘটনা ঘটনা পারে। অন্য ধর্মের প্রেমিকের গলায় মালা দেওয়াতেই এবার বলিউড অভিনেত্রীর সম্পর্কে এমন মন্তব্য করলেন সাধ্বী প্রাচী। সম্প্রতি সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে আইনি বিয়ে সারেন স্বরা ভাস্কর। মার্চে দিল্লিতে ফাহাদের সঙ্গে অভিনেত্রী সামাজিক বিয়ে সারবেন বলে জানান। ফাহাদের সঙ্গে আইনি বিয়ে সারার পরই তাঁর শ্রদ্ধা ওয়ালকরের মত অবস্থা হতে পারে বলে মন্তব্য করেন প্রাচী।

আরও পড়ুন: Shraddha Walker Murder: বন্ধুর সঙ্গে দেখা করায় রেগে 'আগুন' আফতাব, প্রকাশ্যে শ্রদ্ধা খুনে চাঞ্চল্যকর তথ্য

প্রসঙ্গত দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকর (Shraddha Walker) নামে এক তরুণীকে খুন করে তাঁর লিভ ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালা। শ্রদ্ধাকে খুনের পর তাঁর দেহ ৩৫ টুকরো করে ফ্রিজে ভরে দেয় আফতাব। এরপর প্রত্যেক রাতে প্রেমিকার শরীরের এক একটা অংশ নিয়ে দিল্লির মেহেরৌলি জঙ্গলে ফেলে আসত আফতাব। যে ঘটনা প্রকাশ্যে আসতেই, তার নৃশংসতা দেখে শিউরে ওঠে গোটা দেশ।

(The above story first appeared on LatestLY on Feb 22, 2023 12:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).