Gujarat Bridge Collapse: গুজরাটে ভেঙে পড়ল ব্রিজ, বহু মানুষ পড়ে গেলেন নদীতে

গুজরাটের মোরবিতে আচমকাই ভেঙে পড়ল ব্রিজ। দুর্ঘটনার সময় ব্রিজটতে কতজন ছিলেন তা এখনও জানা যায়নি। ভিড়ের চাপেই কেবল তারের তৈরি ব্রিজটা ভাঙল কি না তা স্পষ্ট নয়।

Gujarat Bridge Collapse: গুজরাটে ভেঙে পড়ল ব্রিজ, বহু মানুষ পড়ে গেলেন নদীতে
Gujarat Bridge Collapse. (Photo Credits; Twitter)

আমেদাবাদ, ৩০ অক্টোবর: গুজরাটের মোরবিতে আচমকাই ভেঙে পড়ল ব্রিজ। দুর্ঘটনার সময় ব্রিজটতে কতজন ছিলেন তা এখনও জানা যায়নি। ভিড়ের চাপেই কেবল তারের তৈরি ব্রিজটা ভাঙল কি না তা স্পষ্ট নয়। রবিবার সন্ধ্যায় মাছু নদী উপরে ঝুলে থাকা কেবল তারের তৈরি ব্রিজ ভেঙে জলে পড়ে গেলেন বেশ কয়েকজন।

দেখুন ছবিতে

ব্রিজটি কয়েকদিন আগেই সংস্কার করা হয়েছিল। ঠিক কতজন ব্রিজ ভেঙে জলে পড়েছেন তা এখনও স্পষ্ট নয়। শুরু হয়েছে উদ্ধারকাজ।

দেখুন ভিডিও

দিন পাঁচেক আগে গুজরাটের নববর্ষ উপলক্ষ্যে সাধারণ মানুষের জন্য এই ব্রিজটি খুলে দেওয়া হয়েছিল। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র রাজ্যে এমন দুর্ঘটনায় কাঠগড়ায় উঠেছে প্রশাসন।

 

(The above story first appeared on LatestLY on Oct 30, 2022 07:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).